সকল বই

স্বপ্নের চড়াই

স্বপ্নের চড়াই

Author: প্রচেত গুপ্ত
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350405758
Pages232
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

নীলাদ্রি আপাতভাবে একজন সাধারণ যুবক। কাহিনির গোড়া থেকেই বোঝা যায় এই ছেলে আর পাঁচজনের মতো নয়। স্বভাবে ঠান্ডা। মূলত চুপচাপ। টেনশন করে না। বিয়ে করেনি। বেসরকারি অফিসে চাকরি করে। মায়ের মৃত্যুর পর বাবা আর বোনকে নিয়ে থাকে। সংসারের প্রতি দায়িত্ববান। একরোখা বাবা, রুক্ষ স্বভাবের বোনের প্রতি যত্নশীল। বাবা ভোগে অতীতের পাপবোধে। বোন বাবার অতীতকে ক্ষমা করতে পারে না। এর মাঝে নীলাদ্রির জীবনে আসে আনন্দী। শান্ত, শিক্ষিত, অভিজাত আনন্দী কলেজের শিক্ষিকা। স্বামী-পুত্রকে নিয়ে তার সুখের সংসার, তবু নীলাদ্রি তাকে কোথাও স্পর্শ করে ফেলে। আনন্দীর জীবনে সে তৈরি করে একধরনের মায়া। সেই মায়া কি থাকে? এদিকে নীলাদ্রি শান্ত থাকলেও জীবন শান্ত থাকে না। বোনের দাম্পত্য জীবনে শুরু হয় গোলমাল। বাবার সঙ্গে মেয়ের সম্পর্কের আরও অবনতি হয়। সব সামলাতে গিয়ে নীলাদ্রিও খানিকটা জেরবার। আর সেইসময় তার জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা। ভয়ংকর ঘটনার মুখোমুখি হয় সে। বোঝা যায় নীলাদ্রি সাধারণ নয়। সে বিরল। ‘স্বপ্নের চড়াই’ উপন্যাসের নীলাদ্রির মতো মানুষ কি আর এই দুনিয়ায় থাকবে? না কি চড়াই পাখিদের মতো হারিয়ে যাবে একদিন? 

Authors:
প্রচেত গুপ্ত

প্রচেত গুপ্ত-র জন্ম কলকাতায়। বাবা ক্ষেত্র গুপ্ত, মা জ্যোৎস্না গুপ্ত শিক্ষা জগতের মানুষ। পারিবারিকভাবে সাহিত্যের পরিমণ্ডলে বড় হয়েছেন। বিভিন্ন ভাষায় গল্প অনুবাদ হয়েছে। বহু গল্প-উপন্যাস নিয়ে চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম হয়েছে। বাংলা আকাদেমি প্রবর্তিত সুতপা রায়চৌধুরী স্মৃতি পুরস্কার, শৈলজানন্দ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার, আশাপূর্ণাদেবী স্মৃতি পুরস্কার, গজেন্দ্রকুমার মিত্র-সুমথনাথ স্মারক সম্মান, কলকাতা পুস্তকমেলা সাহিত্য সম্মান ২০১১, বর্ণপরিচয় শারদসাহিত্য সম্মান ২০১০ সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

0 review for স্বপ্নের চড়াই

Add a review

Your rating