সকল বই

স্বামী বিবেকানন্দ নতুন তথ্য নতুন আলো

স্বামী বিবেকানন্দ নতুন তথ্য নতুন আলো

Author: শঙ্করীপ্রসাদ বসু
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 1750.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177565058
Pages540
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category দর্শন মোটিভেশনাল, স্মৃতিকথা-স্মারকগ্রন্থ,
Return Policy

7 Days Happy Return

অতীতের গৌরব, বর্তমানের দৈন্য ও দুর্দশার পারে উজ্জ্বলতর ভবিষ্যৎ-ভারতের এই আকীর্ণ ত্রিকাল বিবেকানন্দের অন্তরাত্মায় ও মননে স্পষ্ট হয়ে উঠেছিল। স্বল্পপরিমিত জীবন জুড়ে তিনি তার এই প্রিয় জন্মভূমির জন্য স্বপ্ন দেখেছেন, সেইসব স্বপ্ন রূপায়িত করার জন্য জীবন উৎসর্গ করেছেন। অন্যকে পরহিতায় জীবনদান করার জন্য আহ্বান জানিয়েছেন। এক নতুন চিন্তা, কর্মোদ্যোগ ও ইতিহাস সৃষ্টিই শুধু নয়, জীবৎকালে তিনি হয়ে উঠেছিলেন এসবের প্রতীক এবং স্বয়ং ইতিহাস।এই স্বপ্নদ্রষ্টা সন্ন্যাসীর প্রয়াণের পর থেকে আজ পর্যন্ত বিবেকানন্দ-চর্চার তরঙ্গ স্তিমিত হয়নি। বরং নানা দিক থেকে আলো ফেলে তাঁর চিন্তা-চেতনা-স্বপ্নের অতলান্ত স্পর্শ করার প্রয়াস এখনও অব্যাহত।বিবেকানন্দ-চিন্তায় এই গ্রন্থের লেখক অর্ধশতাব্দী ধরে নিজেকে নিয়োজিত রেখেছেন। একাজে তিনি অক্লান্ত। তাঁর নিজের ভাষায়: “তরুণ জীবনে যাঁকে ধ্রুবতারা বলে গ্রহণ করেছিলাম, বহু সন্ধান ও অভিজ্ঞতার পরেও তিনি আমার আকাশে উজ্জ্বল অচঞ্চল তারকা।” সমকালীন ভারতের প্রেক্ষাপটে বিবেকানন্দকে তিনি যেভাবে আবিষ্কার ও অনুসন্ধান করেছেন তা তুলনারহিত।এই গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে বিবেকানন্দ সম্পর্কে আরও নতুন নতুন তথ্য, অনেকগুলি অনালোকিত ও অনালোচিত প্রসঙ্গ। গ্রন্থবদ্ধ এই আলোকবর্ষী প্রবন্ধগুলি বিবেকানন্দের বহুমুখ চরিত্রের বিশেষ বিশেষ অংশকে উজ্জ্বলতর আকারে প্রতিভাত করেছে। বিস্মৃতির ওপার থেকে কয়েকটি স্মৃতিকথাও খুঁজে এনেছেন লেখক, যেগুলি অপ্রচলিত হলেও বৈভবে পূর্ণ এবং বিবেকানন্দকে জানতে যার ভূমিকা অপরিসীম। লেখক তাঁর প্রতিটি বক্তব্যকে প্রতিষ্ঠা করেছেন তথ্যের ভিত্তিতে, স্বকৃত ব্যাখ্যার আশ্রয়ে নয়। এক বীরহৃদয় মহাপ্রাণ ও আত্মজাগানিয়া প্রতিটি রচনায় মূর্ত হয়ে উঠেছেন।বিবেকানন্দ-চর্চার প্রবাহে এই গ্রন্থ এক বিশিষ্ট সংযোজন বা মূল্যবান পরিপূরকই শুধু নয়, এক অনড়, অচল বিবেকানন্দ-প্রেমীর শ্রদ্ধার্ঘ্য। 

Authors:
শঙ্করীপ্রসাদ বসু

শঙ্করীপ্রসাদ বসুর জন্ম ২১ অক্টোবর ১৯২৮। হাওড়ায়। হাওড়ার রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সঙ্গে আবাল্য যোগ। শিক্ষা: বিবেকানন্দ ইনস্টিটিউশন, রিপন কলেজ, প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। বাংলা সাহিত্যে এম এ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম।কর্মজীবনের শুরু থেকেই অধ্যাপনা। ১৯৬২ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। রামতনু লাহিড়ী অধ্যাপক পদে বৃত ছিলেন অবসর গ্রহণের সময় পর্যন্ত (১৯৯৩)।সাহিত্যের একাধিক শাখায় স্বচ্ছন্দ বিচরণ— মধ্যযুগ থেকে আধুনিক বাংলা সাহিত্য। মুখ্য গবেষণার বিষয় স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা ও রামকৃষ্ণ-আন্দোলন। এ সম্পর্কে তাঁর রচিত গ্রন্থরাজি বাংলা সাহিত্যের বিশিষ্ট সম্পদ। তাঁর রচিত নিবেদিতা লোকমাতা গ্রন্থটি এই প্রসঙ্গে বিশেষভাবে স্মরণীয়। লেখক রাজনৈতিক সাহিত্যেও আগ্রহী। সুভাষচন্দ্র সম্পর্কে দীর্ঘ সন্ধানকর্মে ব্যাপৃত থেকে এ বিষয়ে উল্লেখযোগ্য বই লিখেছেন। বাংলা ভাষায় ক্রিকেট সাহিত্য রচনার পথিকৃৎ। লিখেছেন সাতটি সুরম্য ক্রিকেট বই। পরে দু’খণ্ডে ক্রিকেট অমনিবাস। সাতখণ্ডে সমাপ্ত বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ গ্রন্থের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার(১৯৭৮)। পেয়েছেন আনন্দ পুরস্কার (১৯৭৯), বিবেকানন্দ অ্যাওয়ার্ড (১৯৮০), কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সরোজিনী বসু পদক (১৯৯২), নিউইয়র্ক বেদান্ত সোসাইটির সেন্টিনারি অ্যাওয়ার্ড (১৯৯৪), বিদ্যাসাগর পুরস্কার (১৯৯৬)। 

0 review for স্বামী বিবেকানন্দ নতুন তথ্য নতুন আলো

Add a review

Your rating