সকল বই

স্মৃতিময় ঢাকা

স্মৃতিময় ঢাকা

Author: মুনতাসীর মামুন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 210.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9847012 00970 3
Edition01 Feb, 2020
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category
Return Policy

7 Days Happy Return

মুনতাসীর মামুনের চিন্তা ও পরিকল্পনা বৈচিত্র্যময়। নানা শাখায় অবিরাম লিখে চলেছেন সুদীর্ঘ কাল থেকে। পাঠকনন্দিত লেখকের এ গ্রন্থটি স্মৃতিময় রমনা, ঢাকার পঞ্চায়েত ও গনিউর রাজার ঢাকা ভ্রমণ-এই তিনটি বিবরণের সমাহার।
রাজধানী হিসেবে ঢাকার গুরুত্ব অনস্বীকার্য। আমাদের জানা দরকার এ শহরের ইতিহাস-ঐতিহ্য। কিন্তু এ বিষয়ে প্রধান অন্তরায় তথ্যের অভাব। একটি বিশেষ সময়ে কোন কোন এলাকা বা জীবনযাপন যেমন ছিল তেমনটিই তুলে ধরার চেষ্টা করেছেন লেখক।
‘রমনার স্মৃতি’ ঢাকা শহরের রমনার ঐতিহাসিক বিবরণ। এটি যে শুধু অভিজাত এলাকা তা-ই নয়, এর রয়েছে সবুজ বেষ্টনীও। 
ঢাকা শহরে পঞ্চায়েত ছিল গুরুত্বপূর্ণ সংস্থা। সামাজিক শান্তি বজায় রাখতে পঞ্চায়েতের ছিল অসামান্য অবদান। 
সিলেটের হাছন রাজার পুত্র গনিউর রাজার লেখা ‘গনিউর রাজার ঢাকা ভ্রমণ’ শুধু ঢাকা শহরেরই নয়, সারাদেশের সামাজিক ইতিহাসের উপাদানের জন্যও গুরুত্বপুর্ণ। 
ইতিহাস, ঐতিহ্য ও শিকড়সন্ধানী লেখক মুনতাসীর মামুনের ঢাকা নিয়ে তথ্যানুসন্ধান চেষ্টার ফসল বর্তমান গ্রন্থ-স্মৃতিময় ঢাকা।

Authors:
মুনতাসীর মামুন

মুনতাসীর মামুন এখন বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক, সুপরিচিত লেখক এবং জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার।  তাঁর গবেষণার বিষয়, উনিশ শতকের পূর্ববঙ্গের সমাজ সংস্কৃতি, বিশ শতকের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধ ও ঢাকা শহর।  এক সময় পরিচিত ছিলেন ছোট গল্পকার হিসেবে।  লিখেছেন কিশোরদের জন্য, করেছেন অনুবাদ, বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লিখেছেন অজস্র।  গবেষণা ও সাহিত্যবিষয়ক (সম্পাদনাসহ) তাঁর গ্রন্থের সংখ্যা দুশোরও বেশি।  ড. মামুন শুধু সাহিত্য নয়, ছাত্রজীবন থেকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনে জড়িত ছিলেন এবং আছেন।  মানবতাবিরোধী অপরাধ বিচারে তাঁর ভূমিকা অবদিত। 
সমসাময়িককালে মুনতাসীর মামুনের মতো পাঠকনন্দিত লেখক কম।  গবেষণা ও সাহিত্যকর্মের জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন যার মধ্যে উল্লেখ্য একুশে পুরস্কার (২০১১), বাংলা একাডেমি পুরস্কার (১৯৯৩) এবং প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৩)।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট এবং মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাস্টের সভাপতি।

0 review for স্মৃতিময় ঢাকা

Add a review

Your rating