সকল বই

হিব্রু থেকে ইহুদি

হিব্রু থেকে ইহুদি

Author: খন্দকার মাহমুদুল হাসান
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 132.00 (12.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0416 6
Edition02 Jan, 2016
Reading Level General Reading, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ইতিহাস-ঐতিহ্য প্রবন্ধ-গবেষণা,
Return Policy

7 Days Happy Return

হিব্রু ভাষা ও জাতির সৃষ্টি থেকে শুরু করে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠা পর্যন্ত সমস্ত ঘটনার ধারাবাহিক বিবরণ রয়েছে এ বইয়ে।  আছে বর্তমান ইসরায়েলের হাল অবস্থাও।  দূর অতীতে হিব্রুভাষী ইহুদিদের দেশত্যাগী হয়ে দাস জীবনযাপন, বারবার বিদ্রোহের কারণে শাসকদের কুদৃষ্টিতে পড়ে সর্বস্বান্ত হওয়া, পরাক্রমশালী রোমানদের অত্যাচারে বিচ্ছিন্ন হয়ে পাশ্চাত্যসহ গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ে প্রায় দু’হাজার বছর ধরে অব্যাহতভাবে নিগৃহীত হওয়া, অবশেষে ফিলিস্তিনে এসে বসতি স্থাপনের পথ ধরে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিবৃত্ত এবং চলমান অশান্তির পটভূমি দলিল-প্রমাণসহ বর্ণিত হয়েছে এই বইটিতে।  ঘটনাগুলোর পেছনে লুকিয়ে থাকা নানা তৎপরতার বিবরণও এ বইটির একটি বড় সম্পদ।  ইহুদি জাতি ও হিব্রু সভ্যতার অর্জন ও দুর্বলতাগুলোর প্রতিচ্ছবি ফুটে উঠেছে এ বইয়ের পাতায় পাতায়।  বহু দুষ্প্রাপ্য আলোকচিত্রও সন্নিবেশিত আছে এ বইয়ে। 

Authors:
খন্দকার মাহমুদুল হাসান

খন্দকার মাহমুদুল হাসান-এর জন্ম ১৯৫৯ খ্রিস্টাব্দের ২৫ আগস্ট।  তাঁর শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।  ছোটদের জন্যে তিনি লিখেছেন ৭৮টি বই।  তাঁর লেখা গোয়েন্দা কাহিনি, অ্যাডভেঞ্চার গল্প, রহস্যোপন্যাস, শিকার কাহিনী, ভয়-ভূতের গল্প, হাসির গল্প, সায়েন্স ফিকশন, মুক্তিযুদ্ধের গল্প, মায়া-মমতার গল্প, জীবনী, ইতিহাস ও বিজ্ঞানবিষয়ক বইগুলো ঘরে ঘরে সমাদৃত।  ইতিহাস, প্রত্নতত্ত্ব, চলচ্চিত্র, সাহিত্য ও সাময়িকপত্র বিষয়ক তাঁর মূল্যবান গবেষণা গ্রন্থসমূহ ব্যাপকভাবে প্রশংসিত।

সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৪০৮ ও ১৪১১), বাংলাদেশ সাহিত্য সংঘ সম্মাননা (২০০৮), স্বভাবকবি গোবিন্দচন্দ্র দাস সম্মাননা, গাজীপুর (২০০৯), রকি সাহিত্য পুরস্কার (২০১০), ছোটদের মেলা সেরা বই প্রুস্কার (২০১০), সম্মাননা- পৌর মেয়র ও প্যানেল মেয়র-২, বগুড়া (২০১২)।  তিনি বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, ইতিহাস সমিতি ও ইতিহাস একাডেমির সদস্য।

0 review for হিব্রু থেকে ইহুদি

Add a review

Your rating