অজানা পৃথিবীর এক অদ্ভুত জাদুকর কথাশিল্পী হুমায়ূন আহমেদ । অজস্র ভক্তের মতো আমারও একটা নীরব ভালোবাসা ছিল তাঁর প্রতি। শ্রদ্ধা ও কৌতূহলপূর্ণ প্রতীক্ষা ছিল । সর্বক্ষণই প্রত্যাশা করতাম , হঠাৎ কখন নির্মাণ করবেন দারুণ এক চলচ্চিত্র। তাঁর প্রতি আমার ভালোবাসা বোধানুভব অপ্রকাশিতই রয়ে গেছে। চলচ্চিত্রের পর্দায় প্রাণ পেতে তাঁর হিমু লীলাবতী আজও আমার মানসলোকে ঘোরাফেরা করে। নানাবিধ সীমাবদ্ধতায় তা ফলনে ফলিত হয় নি। তাঁর নির্মিত চলচ্চিত্র সম্পর্কে অন্যদের মতো আমারও ধারণা ছিল. তিনি চলচ্চিত্রের নামে রুপালী পর্দায় দীর্ঘ নাটক প্রক্ষেপণ করেন।
কিন্তু না, আমার গবেষণার বিষয়ভিত্তিক তথ্যানুসন্ধানে ৫০ বছরের নির্বাচিত চলচ্চিত্রের তালিকায় হুমায়ূন আহমেদের চলচ্চিত্র দেখতে হয়েছে বারবার। যে দেখা আমাকে আলোকিত করেছেন হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ভাব-ভাবনা মিশ্র জগৎ সম্পর্কে। জানান দিয়েছে চলচ্চিত্র ভাবনাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তাঁর নীরব প্রচেষ্টা। একজন হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ভাবনার সূত্র ধরেই সিনেমা-পড়ুয়াদের জন্য এই বই লেখা।