সকল বই

অশ্বনামা

অশ্বনামা

Author: আদিত্য মুখোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 525.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350408162
Pages224
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category রচনাবলী-রচনাসংকলন
Return Policy

7 Days Happy Return

মাটির ঘোড়া, কাঠের ঘোড়া, কাগজের ঘোড়া, শিল্পের ঘোড়া, সংস্কৃতির ঘোড়া, পিরের ঘোড়া, ধর্মরাজের ঘোড়া—ঘোড়া হরেকরকম। এই জীবটির দ্রুততা, গতি, দুরন্তপনা সব মিলিয়ে রক্তমাংসের ঘোড়া বেশ বাহারিও। ঘোড়ার গাড়ির শোভা এবং সংযোগ ইতিহাসের পায়ে বেঁধে দিয়েছে ছুটন্তের সৌন্দর্য-ঘুঙুর। মূলত তুর্কি আক্রমণের পরই বাংলায় আভিজাত্য বেড়েছে ঘোড়ার। পিরদের সাদা ঘোড়া বাংলা দাপিয়ে বেড়িয়েছে। তথাপি হরপ্পা-মহেঞ্জোদারোর যুগে এই জীবটি বিরল-অস্তিত্ব। ঘোড়া একই সঙ্গে শুভ এবং অশুভের প্রতীক। যৌনতার প্রতীকও। ধরম ঠাকুরের বাহন ঘোড়া সমগ্র বাংলায় অনেকক্ষেত্রে নিজেই লৌকিক দেবতা ধরমের আসনে বসে পড়েছে। আদিত্য মুখোপাধ্যায় পদাতিক ক্ষেত্রসমীক্ষক। পথে-বিপথে এমন ঘোড়াকে বহুভাবে দেখতে পেয়েছেন, সেখানে ঘোড়া নিয়ে জীবন-জীবিকায় যুক্ত মানুষের আনন্দ-বেদনাও পরখ করেছেন তিনি। ‘অশ্বনামা: সংস্কৃতির ঘোড়া’ সমীক্ষা-নির্ভর ঘোড়া বিষয়ক একটি মূল্যবান বই।

Authors:
আদিত্য মুখোপাধ্যায়

আদিত্য মুখোপাধ্যায়-এর জন্ম ২০ জানুয়ারি ১৯৫৮। বীরভূম জেলার নলহাটি থানার ধরমপুর গ্রামে। বর্তমানে কোটাসুরের বাসিন্দা। বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক। এম এ, বি এড, পিএইচ ডি। চার দশকের লেখালেখি। গবেষণার বিষয় ছিল ‘রাঢ় চিত্র ও চরিত্রে: তারাশঙ্কর’ (১৯৯১)। লোকায়ত বাংলার অনুসন্ধানী লেখক। ‘পট ও পটুয়া’, ‘রায়বেঁশে’ এবং ‘বহুরূপী’ বিষয়ে তিনটি তথ্যচিত্রের গবেষক-পরিচালক।

0 review for অশ্বনামা

Add a review

Your rating