সকল বই

আমার কথা

আমার কথা

Author: আলাউদ্দিন খাঁ Translator: শুভময় ঘোষ
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 525.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788170665359
Pages78
Reading Level Age 11-18, General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category আত্মজীবনী উপন্যাস,
Return Policy

7 Days Happy Return

আমি সত্যি এতদিন জানতাম না যে, বাবা ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের মুখের কথার ওপর ভিত্তি করে এত সুন্দর একটা বই লেখা হয়েছিল। বাবার কথার মধ্য দিয়েই এইভাবে তাঁর প্রজ্ঞার কথা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসত। আমার সব চেয়ে যেটা ভাল লাগল তা হল সেই কতকাল আগে একটা ছোট্ট ছেলে এত মনোযোগ সহকারে এমন একটা কাজে হাত দিয়েছিল।' -লিখেছেন পণ্ডিত রবিশঙ্কর, এ-বইয়ের ভূমিকায়। সত্যিই চমক-জাগানো এই বই। একদিকে আত্মকথা, অন্যদিকে উত্তমপুরুষে বর্ণিত এক উপন্যাস। সিরাজু ডাকাতের বংশধর কীভাবে হয়ে উঠলেন এক অসামান্য সংগীতসাধক, দুর্গম সাধনার কাঁটা-মোড়া সোপানপরম্পরা কী করে করলেন অতিক্রম, কী চোখে ইয়োরোপ দেখলেন এক সাতষট্টি বছরের যুবা-সেই ঘটনাবহুল ইতিবৃত্ত অকপট মজলিশী ভঙ্গিতে বলে গিয়েছেন এক শুদ্ধপ্রাণ সাধক, আরেক শিল্পপ্রাণ যুবক অনুলেখনে ধরে রেখেছেন সেই অভিজ্ঞতার বিবরণ। অন্বেষণ করেছেন সেই মহাজীবনের মূল সত্যটিকে। বিষয়ে বৈচিত্র্যময়, স্বাদে রমণীয়, আত্মায় শিক্ষাপ্রদ এই বই ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে এক দুর্লভ সংযোজন।

Authors:
আলাউদ্দিন খাঁ

Translators:
শুভময় ঘোষ

১৯৬৩ সালের ১৫ সেপ্টেম্বর মাত্র চৌত্রিশ বছর বয়সে শুভময় ঘোষ লোকান্তরিত। পিতা কালীমোহন ঘোষ স্বনামধন্য পুরুষ, শ্রীনিকেতন গঠনে রবীন্দ্রনাথের সহকর্মী। শুভময়েরা ছয় ভাই এক বোন। শুভময় ছিলেন সর্ব কনিষ্ঠ। শুভময় ঘোষের জন্ম শান্তিনিকেতনে। ১৯২৯ সালের ১০ই মার্চ। তিনিই প্রথম ছাত্র যিনি প্রাথমিক থেকে স্নাতকোত্তর,-আগাগোড়া বিশ্বভারতীতে পড়াশোনা করেছেন। এম-এ’তে ফার্স্ট ক্লাস। শিক্ষা সমাপ্তির পর কিছুকাল বিশ্বভারতীর কর্মী। তারপর ১৯৫৭ সালে ভারত-সরকারের নির্বাচনে অনুবাদকের কাজ নিয়ে চলে যান মস্কো। বিদেশ যাত্রার ঠিক আগে তিনি বিবাহ করেন শ্রীমতী সুপ্রিয়াকে। একমাত্র ছেলে শ্রীমান শমীকের জন্ম ১৯৫৮ সালে মস্কো শহরে। বাংলা ছাড়া ইংরাজী এবং রুশ ভাষা ও সাহিত্যে শুভময়ের ছিল গভীর জ্ঞান। আগ্রহ ছিল সর্ব বিষয়ে। তিনি ছিলেন আনন্দবাজার-হিন্দুস্থান স্ট্যান্ডার্ড-দেশ পত্রিকার মস্কো সংবাদদাতা। সাহিত্যজীবনের শুরু বিদেশি সাহিত্যের অনুবাদ দিয়ে। তা ছাড়া নাটক, চিত্রকলা, ভাস্কর্য, সংগীত ইত্যাদি বিভিন্ন বিষয়ের বহু প্রবন্ধে শুভময় সূক্ষ্ম অর্ন্তদৃষ্টি, রসজ্ঞান ও চিন্তার স্বাক্ষর রেখে গিয়েছেন।

0 review for আমার কথা

Add a review

Your rating