যতই ডালপালা ছাঁটা হোক, ভাঙা হোক, এবৃক্ষ বেড়েই যাবে। একদিন ছেয়ে যাবে লাল লাল ফুলে । ভালবাসার ঋতুকে উপেক্ষা করতে পারবে না সেই গাছ। নতুনতর আঙ্গিকের এই উপন্যাসে সেই চিরায়ত রক্তিম ভালবাসার অনুসন্ধান ।
ক্লাসঘরের গুমোট থেকে মুক্তি খুঁজছিল নবীন প্রজন্মের ছাত্রছাত্রী । নীপশ্রী, শিরীষ, জয়াশিস আর সুদীপ্তা। কলেজ কেটে ওরা একদিন সত্যিই বেরিয়ে পড়ল প্রকৃতির সব হারিয়ে যাওয়ার নিবিড় আনন্দে । আনন্দযাত্রার মাঝখানে ঘটে গেল এক অভাবনীয় বিপর্যয়। এই মুহুর্তে যেসব স্রোত নিয়তির মতো অনিবার্য হয়ে উঠেছে এবং ওই নবীন প্রজন্মকে ভেঙে চুরমার করে দিল রয়ের মধ্যেই নীপশ্রী তার মনের মাঝখানটিতে হঠাৎ বসিয়ে নিল শিরীষকে। অথচ জয়াশিস তার আকাঙিক্ষত প্রেম । এদিকে সুদীপ্তা ভালবাসে জয়াশিসকে। শিরীষ আর জয়াশিসকে নিয়ে নীপশ্রীর টানাপড়েনের মাঝখানে সুদীপ্ত কি হারিয়ে গেল ? ভালবাসার রক্তিমতা খুবই দুর্লভ । কিন্তু অলীক নয়। এই প্রত্যয়েরই খোঁজ চলেছে বলরাম বসাকের এই বহুস্বরিত, গতিশীল উপন্যাসটিতে ।