সকল বই

কথা ’৭১

কথা ’৭১

Author: মানিক মোহাম্মদ রাজ্জাক
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳700.00 ৳ 588.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0606 1
Edition01 Feb, 2017
Reading Level General Reading, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ইতিহাস-ঐতিহ্য মুক্তিযুদ্ধ কর্নারের বই,
Return Policy

7 Days Happy Return

মহান স্বাধীনতাযুদ্ধকালে একদিকে চলছিল হানাদারবাহিনীর গণহত্যা, ধ্বংস ও ধর্ষণযজ্ঞ। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাগণ দেশকে শত্রুমুক্তকরণের প্রত্যয়ে নির্ভীকচিত্তে লড়ছিলেন দখলদার বাহিনীর বিরুদ্ধে। সেসময় বাংলার প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে পাকবাহিনীর ধ্বংসযজ্ঞের কোপানলে পড়ে হারিয়েছেন স্বজন, সম্ভ্রম, বাস্তুভিটা বা সহায়সম্পদ। বিপুলসংখ্যক বাঙালিকে হতে হয়েছে উদ্বাস্তু। উদ্বাস্তুদের ৯৮ লক্ষকে শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় গ্রহণ করে মানবেতর জীবনযাপন করতে হয়েছে। দেশে অবস্থানরতদের অনেককে নিঃস্ব অবস্থায় নিপতিত হয়ে বিপর্যয়কর পরিস্থিতিতে পড়তে হয়েছে।
সার্বিকভাবে স্বাধীনতাযুদ্ধকালে দেশটি হয়ে পড়েছিল একটি ভীতিপ্রদ জনপদ। প্রতিনিয়ত প্রাণরক্ষার জন্য দেশবাসীকে হতে হতো উৎকণ্ঠিত। এ ধরনের ভয়াল পরিবেশে নিপতিত হতে হয় মানবেতর জীবনে। আশ্রয় খুঁজতে হয় আত্মরক্ষার্থে। শরণার্থী হিসেবে চলে যেতে হয় ভারতে। জীবিকার জন্য যুক্ত হতে হয় অপ্রত্যাশিত পেশায়। এ ধরনের নানারৈখিক অভিজ্ঞতার আলোকে লেখা হয়েছে কথা ’৭১। গ্রন্থটিতে আরও বিধৃত হয়েছে গণহত্যা ও স্বাধীনতাযুদ্ধসহ সাধারণ জনগণের জীবনাচারের নানাবিধ আখ্যান।  আশা-নিরাশার নানাদিক। আশা করি এ গ্রন্থ পাঠের মাধ্যমে সম্মানিত পাঠককুল স্বাধীনতাযুদ্ধকালের আমজনতার যাপিত জীবন সম্পর্কে কিছুটা ধারণা পেতে সক্ষম হবেন এবং গ্রন্থটি সমাদৃত হবে।

Authors:
মানিক মোহাম্মদ রাজ্জাক

জন্মস্থান-লালমনিরহাট।  একই শহরে কেটেছে শৈশব-কৈশোর।  পৈতৃক ঠিকানা-লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাস্থ কাঞ্চনপুর ইউনিয়নের সাইনাল ভূঞাবাড়ি।  বাবা-মরহুম আব্দুল ওয়াদূদ ভূঞা, মা-রাজিয়া সুলতানা।  পাঁচভাই এক বোন।  স্ত্রী জেসমীন আরা এবং তিন কন্যা-তূর্ণা, অরণ্যা ও পৌষী রাজকন্যাকে নিয়ে জীবনযাপন। 
লালমনিরহাটের চার্চ অব গড জুনিয়র হাইস্কুল, মডেল হাইস্কুল ও সরকারি কলেজে পাঠ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ হতে বি এস এস (অনার্স) ও এম এস এস।  পেশায় একজন চাকরিজীবী।  মুক্তিযুদ্ধ, পরিবেশ, ভ্রমণ, অনুবাদ, ছড়া, কবিতা ও গবেষণা বিষয়ক প্রকাশিত গ্রন্থ সংখ্যা-৪৮।
উল্লেখযোগ্য গ্রন্থ : মুক্তিযুদ্ধ বিষয়ক-৭১ এর অল্পকথা, উত্তরের গণহত্যা, কথা ’৭১, একাত্তরের বীরেন স্যার, একটি পতাকা।  প্রবন্ধ ও অনুবাদ-এবং কৌটিল্যের নীতিশাস্ত্র।  কৌটিল্যের অর্থশাস্ত্র, চাণক্যের কূট কৌশল, থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট (সিঙ্গাপুরের প্রয়াত প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের আত্মজীবনী) 
পরিবেশ বিষয়ক-পৃথিবীর পরিবেশ। বাংলাদেশের নদনদী।  অরণ্যাদের শ্যামল গাঁও।  
ভ্রমণ-দেশের নাম ভিয়েতনাম।  স্বর্গরাজ্য সিঙ্গাপুর।  প্যারিসের পথে পথে।  এবং ব্রিটেনের রাজতন্ত্র।
কবিতা-শেষান্তে কিছুই হয় না আর।  বদ্বীপের বেদনা।  তাই যদি হবে।  একটি সুন্দর রাতের জন্মদিন।  সূর্যহীন তাপের ছায়ায়।  অন্তর্ভাজে লুকোচুরি।  বিশুদ্ধ স্নান। 
ছড়া-প্রথম ছড়ার বই।  পৌষী যাবে রেলগাড়িতে। ছড়া কবিতায় একুশ একাত্তর।  একটি ছোট্ট ঘুড়ি।  বিষ্টি ঝরা মিষ্টি ছড়া।  মেঘ মাদুরে সূর্য ঘুমায়।  Wrong তামাশা।  বউ কথা কও ডাকে পাখি। এক শালিকে দুঃখ বাড়ায়।  সাদা পাতায় লাল কবিতা।  ছড়ায় ছড়ায় পরিবেশ।  রাঙা ঠোঁটে ফোটে ফুল।  আমার শত ছড়া কবিতা।  পাখির মত উড়বো।  ফ্যাদলা পাড়া বাদ দে।  মোবাইল-০১৯১৪ ৩৮ ৬৬ ২২ 

0 review for কথা ’৭১

Add a review

Your rating