সকল বই

গুড বাই টু আর্থ

গুড বাই টু আর্থ

Author: সাজ্জাদ কবির
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 130.50 (13.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0829 4
Edition2019 Feb 1
Pages104
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন
Return Policy

7 Days Happy Return

সায়েন্স ফিকশন পড়ে মানুষ আনন্দ পায়।  আনন্দের সাথে সাথে তার মনে বিজ্ঞানমনস্কতাও উঁকি দেয়।  আজকের যুগে সবার জন্যই বিজ্ঞানমনস্ক হওয়া খুবই  প্রয়োজন।  আমাদের নিত্যদিনের জীবন-যাপনেই বিজ্ঞান জোরে-শোরে ঢুকে পড়ছে।  আর সেজন্যই আধুনিক একজন মানুষের জন্য এটা অপরিহার্য হয়ে গেছে।
বিজ্ঞানের সুবিধার সাথে কিছু সমস্যাও আছে।  আর মানুষকে তারও মুখোমুখি হতে হয়।  এই বইয়ের গল্পগুলোতে সুবিধা অসুবিধা সব ধরনের বিষয়ই রয়েছে।  তাই নানা স্বাদের গল্প পাঠককে ভিন্ন মাত্রার আনন্দ দেবে বলেই মনে হয়।  সেই সাথে বিজ্ঞানকে আরও আপন করেও নিতে পারবে সবাই।

Authors:
সাজ্জাদ কবির

বই পড়ার নেশা থেকেই লেখালেখির শুরু।  যদিও পড়তে গিয়ে কখনোই মনে হয়নি লিখতে হবে।  পড়ায় যেমন আনন্দ লিখতে গিয়েও একসময় পাওয়া গেল একইরকম আনন্দের সন্ধান।  প্রথম আত্মপ্রকাশ ১৯৮৭ সালে ‘বাংলাদেশ কথাশিল্পী সংসদ’ আয়োজিত গল্প প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাওয়ার মাধ্যমে।  পত্রিকায় প্রথম গল্প বের হয় সাপ্তাহিক চিত্রালীতে।  তারপর একে একে অন্যান্য পত্রিকায় বের হয় গল্প, প্রবন্ধ, কলাম, রম্যরচনা আর সায়েন্স ফিকশন।  মূলত রম্য লেখক হলেও ছোটগল্প লিখেছেন অনেক।
মৌলিক লেখা ছাড়াও অনুবাদ করেছেন বিভিন্ন ধরনের গল্প, উপন্যাস আর প্রবন্ধ।
পদার্থবিজ্ঞানে লেখাপড়ার শেষধাপে হঠাৎ করেই মনে হলো স্নাতকোত্তর করবেন বাংলা সাহিত্যে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু হলো।  যদিও সেটা শেষ হলো না পেশার কারণে। কর্মজীবনে নানা পদের পেশার সাথে সম্পৃক্ত হয়েছেন।  কখনও সাংবাদিকতা, কখনও বেতারে নাটক, রম্যকথিকা রচনা, কখনও মুদ্রণ ব্যবসা।  কিশোরবেলা নামে একটা কিশোর পত্রিকা সম্পাদনার কাজেও হাত দিয়েছেন।  

0 review for গুড বাই টু আর্থ

Add a review

Your rating