সকল বই

নাট্যরঙ্গের সঙ্গী

নাট্যরঙ্গের সঙ্গী

Author: দেবতোষ ঘোষ
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 437.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789389876666
Pages106
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category গ্রন্থ
Return Policy

7 Days Happy Return

লেখকের সুদীর্ঘকালের নাট্যজীবন এই গ্রন্থের উপজীব্য। মোট এগারোটি নিবন্ধে সুবিখ্যাত ব্যক্তির সঙ্গস্মৃতি যেমন আছে, তেমনি, নাট্যরঙ্গের স্বল্পস্থায়ী কুশীলবের স্মৃতিচারণও সমানভাবে স্থান পেয়েছে। সাত দশক ধরে বহুরূপী নাট্যগোষ্ঠীর নানাবিধ সাফল্য ও সংগ্রামের বিবরণ রয়েছে প্রথম প্রবন্ধে। আছে অশোক সেন, বাদল সরকার, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র প্রমুখের সঙ্গে যাপিত নানা স্মৃতি ও অভিজ্ঞতা। ‘আড়ালের মানুষ’ শীর্ষক রচনায় আছেন বহুগুণান্বিত মঞ্চচিত্ৰক খালেদ চৌধুরীর কথা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘রক্তকরবী’ নাট্যনির্মাণ এক পৃথক ইতিহাস। শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রর সান্নিধ্য এবং সেই সঙ্গে ‘রক্তকরবী’ প্রযোজনায় পূর্বাপর যুক্ত লেখক। সেই অভিজ্ঞতার খানিকটা এই গ্রন্থে পাওয়া যাবে। প্রসঙ্গত চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতাও এখানে বর্ণিত আছে। মৃণাল সেনের ফিল্ম বা রোলান্ড জোফের ইংলিশ মুভি নির্মাণ—সমস্তই বিচিত্র ঘটনাঋদ্ধ এবং সুপাঠ্য স্মৃতিচারণ।

Authors:
দেবতোষ ঘোষ

দেবতোষ ঘোষের জন্ম ১৯৩১ কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। একদা কলকাতা পুরসভার কর্মী ছিলেন। প্রথম-যৌবনে আচমকা থিয়েটারে এসে পড়েন। দীক্ষা প্রথিতযশা নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্রের হাতে। মাত্র দু’টি বাদে শম্ভু মিত্রের আর-সব অসামান্য প্রযোজনায় অভিনেতা হিসেবে যুক্ত থেকেছেন। বিশিষ্ট শিল্পীদের সান্নিধ্যে সমৃদ্ধ হয়েছে জীবন। পঁচিশ বছর পরে ক্ষণিক বিরতি। তারপর তরুণতরদের সাহচর্যে অভিনেতারূপে আবার সক্রিয়। থিয়েটারের আখরবদ্ধ স্মৃতিচর্চাই তার সাম্প্রতিক যাপন।

0 review for নাট্যরঙ্গের সঙ্গী

Add a review

Your rating