সকল বই

বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য

বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য

Author: আবুল কাশেম ফজলুল হক
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳300.00 ৳ 252.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9847012004715
Edition01 Feb, 2015
Pages254
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category চিরায়ত কাব্য
Return Policy

7 Days Happy Return

লেখকদের থেকে সমাজ অনেককিছু দাবি করে।  এ গ্রন্থে এই দাবিকেই বলা হয়েছে লেখকদের কাছে কালের দাবি।  আবার সমাজ থেকেও লেখকেরা তাঁদের লেখা নিয়ে অনেককিছু আশা করেন।  এই দাবি ও আশা পূরণের মধ্যদিয়েই সৃষ্টি হয় মহৎ সাহিত্য।  বাংলাভাষায় আবুল কাসেম ফজলুল হক কালজয়ী মহান লেখকদের আত্মপ্রকাশ আশা করেন।  যুদ্ধোত্তর বাস্তবতায় এই বোধ নিয়েই  এ বইয়ের প্রবন্ধগুলো রচিত।  প্রবন্ধ সাহিত্য নিয়ে রচিত হলেও এই লেখাগুলোতে রয়েছে এদেশের একটা সময়ের সার্বিক সাহিত্য-পরিস্থিতিরও অন্তর্গত পরিচয়।  লেখক জাতীয় জীবনের ভালো-মন্দকে জাতির কর্মফলরূপে উপলব্ধি করেন।  লেখকের মতে, কর্মফল তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা থাকে রাজনীতিবিদদের ও লেখকদের।  পাকিস্তানকালে এদেশের লেখকেরা জাতির জন্য কী নিয়তি তৈরি করেছিলেন, তার বিবরণ লেখক অসঙ্কোচে, নিঃশঙ্কচিত্তে বর্ণনা করেছেন।  বাংলাদেশের জন্য উন্নততর ভবিষ্যত লেখকের লক্ষ্য।  তাঁর মতে জাতির জীবনে বিনোদনমূলক সাহিত্যের চেয়ে প্রগতিমূলক সাহিত্যের মূল্য অনেক বেশি।  এ-বইতে কয়েকজন প্রভাবশালী প্রবন্ধ-লেখকের অবদানের মূল্যবিচার করা হয়েছে।  পাকিস্তানকালের ও বাংলাদেশের প্রথম কয়েক বছরের প্রবন্ধ সাহিত্য ও বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে এই আলোচনা বাংলাদেশের ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে অনেক প্রশ্ন জাগায়।

Authors:
আবুল কাশেম ফজলুল হক

পিতা : মুহম্মদ আবদুল হাকিম; মাতা : মোসাম্মাৎ জাহানারা খাতুন।  স্ত্রী : ফরিদা প্রধান।  জন্মস্থান ও জন্মতারিখ : পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ৩১ শে জুলাই ১৯৪৪।
শিক্ষা : স্নাতক সম্মান (বাংলা) : ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৬৫), স্নাতকোত্তর (বাংলা) : ঢাকা বিশ্ববিদ্যালয়, (১৯৬৬), পেশা : অধ্যাপনা, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত গ্রন্থ : মুক্তিসংগ্রাম (১৯৭২), কালের যাত্রার ধ্বনি (১৯৭৩), একুশে ফেব্রুয়ারি আন্দোলন (১৯৭৬), উনিশ শতকের মধ্যশ্রেণী ও বাংলা সাহিত্য (১৯৭৯), নৈতিকতা : শ্রেয়োনীতি ও দুর্নীতি (১৯৮১), যুগসংক্রান্তি ও নীতিজিজ্ঞাসা (১৯৮৪), বুদ্ধির মুক্তি আন্দোলন ও উত্তরকাল (২০০৬), মাও সেতুঙের জ্ঞানতত্ত্ব (১৯৮৭), মানুষ ও তার পরিবেশ (১৯৮৮), রাজনীতি ও দর্শন (১৯৮৯), বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য (১৯৮৯), আশা-আকাক্সক্ষার সমর্থনে (১৯৯৩), সাহিত্যচিন্তা (১৯৯৫), বাংলাদেশের রাজনতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা (১৯৯৭), অবক্ষয় ও উত্তরণ (১৯৯৮), রাজনীতি ও সস্কৃতি : সম্ভাবনার নবদিগন্ত (২০০২), সাহিত্য ও সংস্কৃতি প্রসঙ্গে (২০০২) সংস্কৃতির সহজ কথা (২০০২), আধুনিকতাবাদ ও জীবনানন্দের জীবনোৎকণ্ঠা (২০০৪), মানুষের স্বরূপ (২০০৭), রাষ্ট্রচিন্তায় বাংলাদেশ (২০০৮), শ্রেষ্ঠ প্রবন্ধ (২০১১) প্রভৃতি।  সম্পাদিত সাময়িকপত্র : সুন্দরম (১৯৬২-৬৩), লোকায়ত (১৯৮২ থেকে চলছে)।  পুরস্কার : বাঙলাদেশ লেখক শিবির পুরস্কার (১৯৭৪), বাংলা একাডেমী পুরস্কার (১৯৮১), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯৭), অলক্ত সাহিত্য পুরস্কার (২০০৬)।

0 review for বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য

Add a review

Your rating