সকল বই

রিবিট এবং ওরা

রিবিট এবং ওরা

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳130.00 ৳ 101.00 (22.00 % off)
Out of Stock
+ Add to Wishlist
Publisher অনিন্দ্য প্রকাশ
ISBN9847008201043
Edition2020, 1st Published
Pages127
Reading Level General Reading, Adult/Erotic, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন
Return Policy

7 Days Happy Return

 শিশু-কিশোরদের সাথে সময় কাটাতেই রিবিট বেশি পছন্দ করে। তাইতো একদিন সে কমলাপুর রেলস্টেশনে অসহায়, হতদরিদ্র, খেটে খাওয়া শিশু-কিশোরদের মাঝে। সবাই রিবিটকে তাদের মাঝে পেয়ে মহাখুশি। আনন্দ-ফুর্তিতে রিবিটও সময় কাটাতে থাকে সবার মাঝে। পিতৃমাতৃহীন, গরিব-দুঃখী এই শিশু-কিশোররা যে কত অল্পতেই সুখী তা দেখে বিস্মিত হয় রিবিট। সে আরো বিস্মিত হয় যখন দেখে এদেরই কেউ কেউ হঠাৎ হঠাৎই হারিয়ে যাচ্ছে অজানা কোথাও। যে একবার হারিয়ে যাচ্ছে সে আর কখনোই ফিরে আসছে না। কোথায় হারিয়ে যাচ্ছে নিষ্পাপ, এতিম আর অসহায় এই শিশু-কিশোররা? সেই রহস্যের বেড়াজাল ভেদ করতে যেয়ে ভয়ংকর আর লোমহর্ষক এক অন্ধকার জগতের সন্ধান পায় রিবিট। শেষ পর্যন্ত রিবিট কি পেরেছিল অসহায় হতদরিদ্র শিশু-কিশোরদের সাহায্য করতে?

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for রিবিট এবং ওরা

Add a review

Your rating