সকল বই

সাশিয়ার গল্প

সাশিয়ার গল্প

Author: মদনজিৎ সিং
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳920.00 ৳ 782.00 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher The University Press Limited
ISBN984 05 0282 4
Edition2005, 1st Published
Pages222
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Paperback
Category ইতিহাস-ঐতিহ্য
Return Policy

7 Days Happy Return

মদনজিৎ সিং দক্ষিণ এশিয়ার জন্য এক একক মুদ্রার নামকরণ করেন ‘সাশিয়া’ । তাঁর আশা যে এই মুদ্রাটি ইউরো-র মতই অর্থনৈতিক স্থিতিশীলতা আর আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নঙ্গরসম হয়ে উঠবে। এই গ্লল্পটিতে আছে এক তরুণের প্রাণবন্ত কর্মতৎপরতা আর উৎসাহী কর্মকাণ্ডের পাশাপাশি দেশবিভাজনের পরবর্তী ঘটনাবলী ও ভারত-পাকিস্তানের মাঝে ভয়ঙ্কর ভ্রাতৃঘাতী দ্বন্দ্বের কারণে প্রচণ্ড মনোবেদনার কথা। ১৯৯৫ সালে মদনজিৎ সিং সুমিত্রা ফাউন্ডেশন (এসএফ) প্রতিষ্ঠা করেন। এই সংস্থার দারিদ্র্য দূর করা সম্ভব নয়। তারপর অত্যন্ত আকস্মিকভাবে তিনি বিপুল সম্পদের মালিক হন: তাঁর পুত্র জিৎ-এর প্রতিষ্ঠিত মার্কিন সফটওয়্যার কোম্পানীর স্টকের মূল্য আকাশচুম্বী হয় এবং তিনি তাঁর অংশের শেয়ারগুলি বিক্রি করে ২০০০ সালে সাউথ এশিয়া ফাউন্ডেশন (সাফ) প্রতিষ্ঠা করেন। এটি একটি স্বেচ্ছাসেবী, নন-প্রফিট, অরাজনৈতিক এবং নিরপেক্ষ যুবা আন্দোলন। এর লক্ষ্য হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান আর শ্রীলঙ্কার অসুবিধাগ্রস্ত আর প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের কল্যাণ। শিক্ষামূলক কর্মসূচি এবং মানুষে মানুষে সাংস্কৃতিক ও অর্থনৈতিক মিথষ্ক্রিয়ার মাধ্যমে সাফ ঐ লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে। মদনজিৎ সিং দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, কোন দেশই তার পুরো জনগণকে সঙ্গে না নিয়ে অগ্রসর হতে পারে না। এঁদের মধ্যে রয়েছেন সেইসব দরিদ্র কৃষিজীবি, যাঁরা দিনে এক ডলারেরও কম আয়ের উপর বেঁচে আছেন। গ্রামীণ দক্ষিণ এঁরাই হলেন সংখ্যাগরিষ্ঠ। অপরদিকে, আজকের দ্রুতগতিসম্পন্ন ও তুমুল প্রতিযোগিতাপূর্ণ দুনিয়ায়, আঞ্চলিক সহযোগিতা নিতান্তই অপরিহার্য। কোন দেশের পক্ষেই এখন একা একা নিজ নিরাপত্তা বা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ধরে রাখা সম্ভব নয়। সুমিত্রা ফাউন্ডেশন আর সাউথ এশিয়া ফাউন্ডেশনের লক্ষ্য একই মুদ্রার এপিথ-ওপিঠ ¬¬¬¬¬– আর সেটাই হলো ‘সাশিয়ার গল্প’ এর প্রধান উপজীব্য।

 

Authors:
মদনজিৎ সিং

মদনজিৎ সিং-এর জন্ম ১৯২৪ সালের ১৬ই এপ্রিল অধুনা পাকিস্তানের লাহোরে। তিনি একজন সুপরিচিত চিত্রশিল্পী, বিশিষ্ট আলোকচিত্রী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক। শিল্পকলা ও অন্যান্য বিষয়ে তাঁর অনেকগুলি বই রয়েছে। তাঁর রচিত সকল বইতে ইউনেস্কোর কর্মসূচি, নীতি ও আদর্শ গভীরভাবে প্রতিফলিত হয়েছে। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ১৯৪২ সালে মহাত্মা গান্ধীর ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সময়ে মদনজিৎ সিং কারারুদ্ধ হন। ১৯৪৭ সালে তিনি সদ্য ভাগ হওয়া ভারতে চলে আসেন এবং একটি উদ্বাস্তু শিবিরে কাজ করেন। ১৯৫০ সালে ইটালীয় স্কলারশীপ লাভ করেন, ১৯৫৩ সালে ইণ্ডিয়ান ফ্রেন সার্ভিসে যোগ দেন। ১৯৮২ সালে প্যারিসে ইউনেস্কোতে যোগদান করার পূর্বে তিনি ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে এশিয়া, সাউথ আমেরিকা, আফ্রিকা ও ইউরোপে নিযুক্ত ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির জন্য তাঁর জীবনব্যাপী কর্ম-প্রয়াসের সম্মানে দ্বিবার্ষিক ‘ইউনেস্কো-মদনজিৎ সিং প্রাইজ ফর দ্য প্রোমশন অফ টলারেন্স অ্যান্ড ন্ন-ভায়োলেন্স’ পুরস্কার প্রবর্তন করা হয়। এই সিদ্ধান্তটি মহাত্মা গান্ধীর ১২৫-তম জন্মবার্ষিকীকে বৈশিষ্ট্যমণ্ডিত করে তোলার জন্য ইউনেস্কো’র ৫২ সদস্যবিশিষ্ট ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ডের সদস্যবর্গ প্যারিস ও ফেজ-এ অনুষ্ঠিত (১৬ মে - ৪ জুন,১৯৯৫) বৈঠকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করে। ২০০০ সালের ১৬ই নভেম্বর জাতিসংঘের আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস উপলক্ষে মদনজিৎ সিং-কে ইউনেস্কোর শুভেচ্ছা-দূত নিযুক্ত করা হয়।

0 review for সাশিয়ার গল্প

Add a review

Your rating