সকল বই

গাছের পরিচর্যা

গাছের পরিচর্যা

Author: গোষ্ঠ ন্যায়বান
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 360.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177568219
Pages152
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category বিজ্ঞান সবজি, ফুল, ফল ও অন্যান্য চাযাবাদ,
Return Policy

7 Days Happy Return

চারিদিকে চলছে সবুজের নিধন। শহরে সবুজের আভা খুবই কম। শহরের কুঠুরিবদ্ধ মানুষ ঘরোয়া গাছপালার মাধ্যমে সবুজের ছোঁয়া পান, প্রকৃতির কোলের পরশ নেন। তাঁরা গাছপালাকে সঙ্গী করলেও গাছপালার নাড়ির খবর রাখতে পারেননি। পাতাবাহার, ফুলগাছ, ক্যাকটাস, বনসাই, লন, সবজি, ফল প্রভৃতি ঘরোয়া গাছপালা লাগানোর পরিকল্পনা, পরিচর্যা-পদ্ধতি ও সাধারণ সমস্যার সন্ধান দেবে বইটি। জেনে যাবেন শোওয়ার ঘরে কী গাছ রাখবেন, কীভাবে বড় ডালিয়া ­­­­ফুটিয়ে সবাইকে অবাক করে দেবেন, কীভাবে টবে সারা বছর ধনেপাতা ফলাবেন ইত্যাদি। লেখক একজন কৃষিবিদ ও নিজের হাতে বাগান করায় অভ্যস্ত মানুষ। বইটি হাতের কাছে থাকলে গাছপালা সম্বন্ধে ধারণাহীন একজন ব্যক্তিও বাড়ির জন্য নিজের পছন্দের গাছ বেছে নিতে পারবেন এবং গাছটির পরিচর্যাও শিখে যাবেন। যারা এক টুকরো সবুজকে একরাশ সবুজে পরিণত করার স্বপ্ন দেখেন, তাঁদের কাছে বইটি অমূল্য।

 

Authors:
গোষ্ঠ ন্যায়বান

গোষ্ঠ ন্যায়বানের জন্ম ১৭ এপ্রিল, ১৯৬৩; দক্ষিণ চব্বিশ পরগনার চাপ্‌লা গ্রামে। পিতা অবিনাশ, মাতা সেবা। চাপ্‌লা হাইস্কুল থেকে মাধ্যমিক, বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে উচ্চ মাধ্যমিক। নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর সেখানে কৃষি গবেষণায় যুক্ত হন।গবেষণার মাঝপথে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগে ডব্লু. বি. এ. এস.(অ্যাডমি.) হিসেবে যোগ দেন।কৃষি-আধিকারিক হিসেবে দীর্ঘদিন কাজের। পাশাপাশি কৃষিবিষয়ক প্রবন্ধ, গবেষণাপত্র ও পুস্তক রচনা করে চলেছেন। সহজ সরল বাংলায় লেখা, সাধারণের উপযোগী তার কৃষি বিষয়ক বইগুলি উচ্চ-প্রশংসিত।

0 review for গাছের পরিচর্যা

Add a review

Your rating