সকল বই

অজিত বন্দ্যোপাধ্যায় এর বই সূমহ

অজিত বন্দ্যোপাধ্যায়

অজিতকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম কলকাতায়। প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন ছ’বছর। এরপর দেরাদুনের ফরেস্ট কলেজ-এ শিক্ষাগ্রহণ ১৯৫৪-৫৬ সালে। পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগে এবং ভারত সরকারের বন-সম্পর্কীয় কাজে নিযুক্ত ছিলেন বাইশ বছর। পরে বন-বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন বিশ্বব্যাংকে, প্রথমে দিল্লিতে, পরে ওয়াশিংটনে। ১৯৯৬-২০০০ সালে ছিলেন জার্মানির পক্ষে চিনের বিভিন্ন গ্রামে বন পরিকল্পনায় সহায়তার কাজে। বর্তমানে বন সম্পর্কীয় সমস্যার অনুসন্ধানে নিরত। বন বিষয়ে অনেক লেখা প্রকাশিত। বিশ্বব্যাংক থেকে প্রকাশিত হয়েছে তাঁর বই। এ ছাড়া দেশ, আনন্দবাজার পত্রিকা সহ নানা পত্রিকায় ছোটগল্প লিখেছেন। প্রকাশিত হয়েছে একটি উপন্যাস অগ্নিস্রোত।

Showing 1 to 1 of 1 results