সকল বই

মানস রায় এর বই সূমহ

মানস রায়

মানস রায়–এর জন্ম ১৯৫৩। পড়াশুনো কলকাতা ও শান্তিনিকেতনে। বিষয় মানুষ। নৃতত্ত্ব। স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় হয়ে জাতীয় বৃত্তি ও রৌপ্যপদক লাভ। পরে সাবেক সাংস্কৃতিক মাধ্যম মেলা ও বাউলের সামাজিক ও সাংস্কৃতিক জীবনযাপন নিয়ে গবেষণা করে এম. ফিল ও পিএইচ. ডি ডিগ্রি পেয়েছেন। মানুষ, মানুষের নানা মুখ ও চরিত্ররা যেমন প্রাতিষ্ঠানিক পড়াশুনোয় আগ্রহী করেছে তেমনটি টেনে এনেছে গল্প লেখায়ও। বেশিরভাগ গল্প প্রকাশিত হয়েছে লিটিল ম্যাগাজিনে। মূলত ছোট গল্প লেখেন। ১৩৯৯ সালের শারদীয়া ‘দক্ষিণী বার্তা’-য় প্রথম ছোট উপন্যাস ‘ঝগড়া’ প্রকাশিত হয়। পরের বছর শারদীয়া পত্রিকায় প্রকাশিত হয় সম্পূর্ণ উপন্যাস ‘কেউ কথা রাখেনি’। এই বইটি ওই উপন্যাসেরই পুস্তক-সংস্করণ। গল্প লিখে ‘সুলেখা ছোটগল্প প্রতিযগিতা’-য় পুরস্কার পেয়েছেন। পুরস্কৃত গল্পের নাম: জাদুকরের গতিময় জীবনবৃত্তের অন্বেষণ। বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকার সহকারী সম্পাদক।

Showing 1 to 2 of 2 results