সকল বই

শ্যামল দত্ত চৌধুরী এর বই সূমহ

শ্যামল দত্ত চৌধুরী

শ্যামল দত্ত চৌধুরীর জন্ম কলকাতায়, ১৯৪৫-এ। সেন্ট লরেন্স হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক। যাদবপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি। তখন লিখেছেন প্রধানত সরস লেখা। কর্মক্ষেত্রে প্রবেশ করে টুকটাক লেখা ছাড়া সক্রিয় সাহিত্যচর্চা থেকে দূরে সরে গিয়েছিলেন। ১৯৯৯-তে পারিবারিক কারণে তিনি উচ্চপদ থেকে স্বেচ্ছায় অবসরগ্রহণ করেন এবং দ্বিতীয় পর্যায়ের লেখালেখিতে মনোনিবেশ করেন। গল্প ‘স্টোনম্যান’ প্রথম প্রকাশিত হয়েছিল ‘আনন্দমেলা’ পত্রিকায় (২০০১)। তারপর বহু গল্প বেরিয়েছে দেশ, সানন্দা, আনন্দমেলা ও অন্যান্য পত্র-পত্রিকায়। আনন্দমেলা ২০১৪ পূজাবার্ষিকী সংখ্যায় উপন্যাস ‘দেবশিশু’। তারপর দেশ-এ ‘মিস্টার অমিতাভ’ (২০১৫)। ‘অমিতাভ বি. এম. ই’ (২০১৬)। সরস লেখার দিকেই তাঁর বেশি ঝোঁক, যদিও অনেক রহস্য, ভূত, অ্যাডভেঞ্চার ও কল্পবিজ্ঞানের কাহিনিও লিখেছেন। ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি বই অনুবাদ করেছেন। বর্তমানে তিনি একটি চা-শিল্প সংক্রান্ত নিউজ় ম্যাগাজিনের সঙ্গে যুক্ত। 

Showing 1 to 3 of 3 results