সকল বই

শামিম আহমেদ এর বই সূমহ

শামিম আহমেদ

শামিম আহমেদ (জন্ম: ১৯৭৩) পড়াশোনা করেছেন খাঁড়েরা প্রাথমিক বিদ্যালয়, খাঁড়েরা এএনএইচএম উচ্চ বিদ্যালয়, সালার এডয়ার্ড জ্যাকেরিয়া বিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, কলিকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতীতে। দর্শনে স্নাতক ও স্নাতকোত্তর। গবেষণা করেছেন মহাভারতের দর্শন নিয়ে। বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে দর্শন বিভাগের প্রধান ও সংযুক্ত অধ্যাপক। প্রবন্ধের পাশাপাশি লেখেন গল্প, উপন্যাস। বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত নিবন্ধ লেখেন। বিবেকানন্দ রিসার্চ সেন্টারে তিনি গবেষণা তত্ত্বাবধায়ক। আগ্রহের বিষয়, বিশ্বের পুরাণ ও লোকগল্প। প্রবন্ধসংকলন, উপন্যাস ও ছোটগল্প মিলিয়ে এ-পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ষোলো। মহাভারতের নাস্তিকতা তাঁর মহাভারত-বিষয়ক ষষ্ঠ গবেষণাগ্রন্থ।

Showing 1 to 2 of 2 results