সকল বই

সৈয়দ মনজুরুল ইসলাম এর বই সূমহ

সৈয়দ মনজুরুল ইসলাম

সৈয়দ মনজুরুল ইসলাম অধ্যাপনা করেন ইংরেজি সাহিত্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।  একাডেমিক লেখালেখি ছাড়াও শিল্প-বিষয়ে প্রচুর লিখেছেন- তাঁর সর্বশেষ শিল্প-বিষয়ক বই মোহাম্মদ কিবরিয়া প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। 
ছোটগল্পকার হিসেবে সৈয়দ মনজুরুল ইসলামের আত্মপ্রকাশ ১৯৭৪ সালে, বিচিত্রা-য় প্রকাশিত ‘বিশাল মৃত্যু’ গল্পটি দিয়ে।  তারপর দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন।  আশির দশকের শেষ দিকে বিচিন্তা-য় একটি গল্প প্রকাশের মধ্য দিয়ে তাঁর পুনরাবির্ভাব।  তারপর নিয়মিত লিখছেন। এ পর্যন্ত ঢাকা ও কলকাতা থেকে চারটি গল্পগ্রন্থ বেরিয়েছে তাঁর।  ২০০১ সালে প্রকাশ পায় আলো ও অন্ধকার দেখার গল্প।  ২০০৫ সালে প্রকাশিত প্রেম ও প্রার্থনার গল্প প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার লাভ করেছে।  সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৯৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 

Showing 1 to 21 of 21 results