সকল বই

অজিতকুমার বসু এর বই সূমহ

অজিতকুমার বসু

অজিতকুমার বসু-এর জন্ম ৪ নভেম্বর, ১৯২৯ খ্রিস্টাব্দে। শিক্ষা : বি. কম, এম. এ। নগর ও পুর প্রশাসন বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিপ্লোমা। কলকাতা পুরনিগমে বিভিন্ন পদে দীর্ঘকাল নিযুক্ত ছিলেন। কখনও ডেপুটি কমিশনারের একান্ত সচিব রূপে কখনও পুর কমিশনারের। পথ নামকরণ উপদেষ্টা পর্ষদের সচিব পদেও বেশ কয়েক বছর আসীন ছিলেন। এই শেষোক্ত পদে থাকাকালীনই কলকাতার গলি আর রাজপথের পত্তন ও উন্নয়নের বিষয়ে বিশেষভাবে উৎসাহী হয়ে ওঠেন এবং এ-বিষয়ে নানান দুষ্প্রাপ্য নথিপত্র দেখতে শুরু করেন। বক্ষ্যমাণ গ্রন্থটির পরিকল্পনা সেই আগ্রহ থেকেই সঞ্জাত। এই বিষয় নিয়ে কিছু-কিছু টুকরো লেখা মাসিক গন্ধবণিক পত্রিকায় প্রকাশিত হয়। ডঃ সুধীন ভট্টাচার্যের সঙ্গে যুগ্মভাবে রচনা করেছেন একটি গ্রন্থ : ‘সুতানুটির সংক্ষিপ্ত ইতিহাস ও শ্যামপুকুর অঞ্চলের ইতিবৃত্ত’। উত্তর কলকাতার সুতানুটি পরিষদ গ্রন্থটির প্রকাশক।

Showing 1 to 2 of 2 results