সকল বই

কমলকৃষ্ণ মল্লিক এর বই সূমহ

কমলকৃষ্ণ মল্লিক

কমলকৃষ্ণ মল্লিকের জন্ম ২৫ ফেব্রুয়ারি ১৯৫২, পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের খুলনা জেলায়। স্বাধীনতাসংগ্রামী শিক্ষক পিতার সঙ্গে ১৯৫৫ সালে পশ্চিমবঙ্গে চলে আসেন। উদ্বাস্তু শিবিরে আশ্রয়। ১৯৫৭ সালে পিতার অকালপ্রয়াণ। আর্থিক ও পারিবারিক বিপর্যয়ে লেখাপড়ায় বারবার ব্যাঘাত ঘটে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক।১৯৭৫ সালে ভারতীয় জীবনবিমা নিগমে কর্মজীবন শুরু। এখন অবসরপ্রাপ্ত। দশম শ্রেণিতে পাঠকালীন স্কুলের বার্ষিক পত্রিকায় প্রথম গল্প প্রকাশ। সাহিত্যের প্রতি গভীর অনুরাগ। লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে কবিতা, প্রবন্ধ, গল্প, গ্রন্থ-সমালোচনা। উপন্যাস রচনার প্রয়াস এই প্রথম।

Showing 1 to 1 of 1 results