সকল বই

নিহার ঘোষ এর বই সূমহ

নিহার ঘোষ

নীহার ঘোষ (নীহারেন্দ্রচন্দ্র ঘোষ)-এর জন্ম ১৯২৫, কলকাতায়। প্রথাগত পড়াশোনা শেষ করার পর চাকরি করেছেন ভারত সরকারের প্রতিরক্ষা দপ্তরে, ইতালীয় দূতাবাসে, পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসহ অন্যান্য দপ্তরে। এরপর সাংবাদিক বৃত্তিগ্রহণ। শুরু ইংরেজি সান্ধ্য দৈনিক ‘দি ফ্রিল্যান্স’-এ। তারপর পিটিআই। ‘হিন্দুস্থান স্ট্যান্ডার্ড’ পত্রিকায় কর্মরত থাকাকালীন দমদম বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সাংবাদিক হিসাবে নিযুক্তি। পরবর্তীকালে ‘আনন্দবাজার পত্রিকা’ ও ‘দ্য টেলিগ্রাফ’-এর বিমানবন্দর সংবাদদাতা। অর্ধশতাব্দীর অধিক এই দায়িত্ব পালন করে ২০০৫-এ অবসর গ্রহণ। তাঁর অবদান ও কাজের স্বীকৃতি স্বরূপ ইন্ডিয়ান এয়ারক্র্যাফটস্ টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন ও কলকাতা প্রেস ক্লাব তাঁকে পুরস্কার ও সম্মান প্রদান করেছেন।

Showing 1 to 1 of 1 results