সকল বই

গোবিন্দগোপাল মুখোপাধ্যায় এর বই সূমহ

গোবিন্দগোপাল মুখোপাধ্যায়

গোবিন্দগোপাল মুখোপাধ্যায়-এর জন্ম ১৯১৮। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম-এ পরীক্ষায় সংস্কৃতে প্রথম শ্রেণীতে প্রথম। এরপর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ, মহামহোপাধ্যায় ড. গোপীনাথ কবিরাজের কাছে ভারতীয় দর্শন বেদ-বেদান্ততন্ত্রে পাঠগ্রহণ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, কৃষ্ণনগর কলেজ ও কলকাতায় সংস্কৃত কলেজে অধ্যাপনা করে সংস্কৃত বিভাগের অধ্যক্ষরূপে যোগ দেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও ভিজিটিং প্রোফেসর-রূপে যুক্ত ছিলেন। এখন অবসৃত জীবনে যুক্ত— রামকৃষ্ণ মিশন ইনস্টিটুট অফ কালচারের গবেষক-অধ্যাপক রূপে। বহু আলোচনাচক্রে ও স্মারক বক্তৃতামালায় আমন্ত্রিত বক্তা। সাংস্কৃতিক ও ধর্মীয় বহু প্রতিষ্ঠানেও নিয়মিত সংগীতশিল্পী ও শাস্ত্রালোচক। আকাশবাণী ও দূরদর্শনেও কথকতা ও পাঠে অংশ নেন। বহু গ্রন্থ ও গবেষণানিবন্ধ। ইংরেজি ও বাংলা উভয়ভাষায়। বহু পুরস্কার ও সম্মানে সম্মানিত।

Showing 1 to 1 of 1 results