সকল বই

মোহনলাল গঙ্গোপাধ্যায় এর বই সূমহ

মোহনলাল গঙ্গোপাধ্যায়

মোহনলাল গঙ্গোপাধ্যায়-এর জন্ম ১৯ আগস্ট ১৯০৯ কলকাতায়। পিতা মণিলাল গঙ্গোপাধ্যায়। মাতামহ অবনীন্দ্রনাথ ঠাকুর। হেয়ার স্কুল, প্রেসিডেন্সি কলেজ ও লন্ডন স্কুল অফ ইকনমিক্‌স-এ পড়াশুনা করেছেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় ও স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে জড়িত ছিলেন। পরিসংখ্যানবিদ্‌ হিসাবে খ্যাত। অল্প বয়স থেকেই গল্প লিখতে শুরু করেন অবনীন্দ্রনাথের উৎসাহদানে। প্রথম প্রকাশিত গ্রন্থ ‘সোনার ঝরণা’। তাঁর ‘বোর্ডিং ইস্কুল’, ‘বাবুইয়ের অ্যাডভেঞ্চার’, ‘লাফা যাত্রা’, ‘চরণিক’, ‘অল কোয়ায়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট’ (অনুবাদ) বাংলার কিশোর সাহিত্যকে সমৃদ্ধ করেছে। অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: ‘অসমাপ্ত চটাব্দ’, ‘পুনর্দর্শনায় চ’ প্রভৃতি। আনন্দ থেকে প্রকাশিত হয়েছে তাঁর ‘গল্পদাদার গল্প’, ‘গ্রিমভাইদের রূপকথা’, ‘কিশোর রচনাসংগ্রহ’। প্রয়াণ: ১৪ জানুয়ারি ১৯৬৯।

Showing 1 to 1 of 1 results