সকল বই

স্যার্জ ব্রেমলি এর বই সূমহ

স্যার্জ ব্রেমলি

স্যার্জ ব্রেমলির জন্ম ১৯৪৯, টিউনিশিয়ায়। তুলনামূলক সাহিত্যের ধারায় তাঁর অধ্যয়ন। লাহোরে ফরাসি সাহিত্য অধ্যাপনার কাজে যোগ দেন ১৯৭০ সালে। পাড়ি দেন দক্ষিণ আমেরিকায়, লেখেন: তের স্যাক্রে (পুণ্যভূমি, ১৯৭৪), মাকুম্বা (১৯৭৫), লি’তিনেরের দ্য ফু (উন্মাদের ভ্রমণপথ, প্রি দেল দুকা-তে পুরস্কৃত ১৯৭৮)। পর পর প্রকাশিত হয় তাঁর উপন্যাস: ল দঁস দ্য লু (নেকড়ের নৃত্য, প্রি দে লিব্রের-এ পুরস্কৃত, ১৯৮৩), সাদ, লা ত্যেরর দঁ ল্য বুদোয়ার (১৯৯৪), রাগো (২০০০)। শিল্পসমালোচক, আলোকচিত্রী ও চিত্রনাট্যকার ব্রেমলি ১৯৮৯-এ লেখেন লিওনার্দো দা ভিঞ্চি গ্রন্থটি (প্রি. ভাসারি-তে পুরস্কৃত)। একাধিক ভাষায় অনূদিত এই গ্রন্থ। মানুস্ক্রি সুর ল্য ভল দে’জোয়াজো (পাখির উড়ানবিষয়ক পাণ্ডুলিপি) আঁদ্রে শাস্তেল-এর সঙ্গে যৌথভাবে প্রণয়ন করেন ১৯৯০ সালে। ল্য শভাল দ্য লিওনার্দো (লিওনার্দোর ঘোড়া, ১৯৯০), মোনালিসা (১৯৯৫) তাঁর অন্যতম গ্রন্থ।

Showing 1 to 1 of 1 results