সকল বই

আনন্দমেলা সংকলন এর বই সূমহ

আনন্দমেলা সংকলন

১৩৭৮ বঙ্গাব্দে (ইংরেজি ১৯৭১) প্রথমবার প্রকাশিত হয় পূজাবার্ষিকী আনন্দমেলা। কয়েকবছর কেবলমাত্র শরৎকালেই প্রকাশিত হওয়ার পর ১৯৭৫ সাল থেকে পাক্ষিক-সাপ্তাহিক-মাসিক নানা পর্যায়ে আনন্দমেলা তার জয়যাত্রা অব্যাহত রেখেছে। বাচ্চাদের মন জয় করেছে কত না দুষ্টু ভূত, বন্ধু ভুত, ভয়-দেখানো ভূত, খোনা গলার ভূত, বর দেওয়া রাজা ভূত বা কালোয়াতি গান গাওয়া ভুত। সমস্ত ভূতের গল্প কোনও একটি সংকলনে প্রকাশ করা অসম্ভব। তাই ১৯৭১ থেকে ২০০৯-এর মধ্যে প্রকাশিত অজস্র গল্প থেকে নির্বাচিত কিছু গল্প রাখা হয়েছে এই ‘আনন্দমেলা ভুতের গল্পসংকলন’-এ।সুবিখ্যাত প্রেমেন্দ্র মিত্র, বিমল মিত্র, মনোজ বসু, হরিনারায়ণ চট্টোপাধ্যায়, লীলা মজুমদার, সুকুমার সেন, সত্যজিৎ রায়, বিমল কর থেকে শুরু করে একালের জনপ্রিয় লেখকদের মনমাতানো গল্প হাজির করেছে বিচিত্র সব ভূত। আনন্দমেলার বরে এবার জবর-জবর ভূতের ঠিকানা ছোটদের হাতের মুঠোয়। 

Showing 1 to 3 of 3 results