সকল বই

অমল ভৌমিক এর বই সূমহ

অমল ভৌমিক

অমল ভৌমিকের জন্ম ১৯৪৫ অধুনা বাংলাদেশের পাবনা জেলার সিরাজগঞ্জে। বাল্যকাল কেটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। সেখানে পার্বতী সুন্দরী হাইস্কুল বিদ্যালয়ের পাঠ সমাপ্ত করে চলে আসেন কলকাতায়। ভর্তি হন গণিতে অনার্স নিয়ে আশুতোষ কলেজে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিতে এম এস সি। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি। সাউথ পয়েন্ট হাইস্কুলে তিন দশকেরও অধিককাল শিক্ষকতা। গণিত শিক্ষা ও শিক্ষণের বিভিন্ন দিক নিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন আলোচনাচক্রে অংশগ্রহণ করেছেন। পত্র-পত্রিকায় তাঁর গবেষণামূলক প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হয়ে থাকে। বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের আজীবন সদস্য। পেয়েছেন নানা সম্মান ও সংবর্ধনা।

Showing 1 to 1 of 1 results