সকল বই

অরুণকুমার সরকার এর বই সূমহ

অরুণকুমার সরকার

জন্ম : ১৩ কার্তিক, ১৩২৮(৩০ অক্টোবর, ১৯২১), কলকাতার কালীঘাট অঞ্চলে। শিক্ষা : প্রথমে ২৪ পরগনার সরিষা গ্রামের পাঠশালায় ও স্কুলে। পরে কলকাতার তীর্থপতি স্কুলে ও রিপন কলেজে। জীবিকা : কলকাতা কাস্টমস হাউসের অ্যাপ্রেজর। নিখিল বঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলন ও বঙ্গসংস্কৃতি সম্মেলনের অন্যতম প্রতিষ্ঠাতা। কয়েক বছরের জন্য বঙ্গসংস্কৃতি সম্মেলনের সম্পাদক। ‘আরও কবিতা পড়ুন’ আন্দোলনের অন্যতম পথিকৃৎ। ‘দ্বন্দ্ব’, ‘সমকালীন’, ‘গাঙ্গেয়’, ‘উচ্চারণ’, ‘কালপুরুষ’ ইত্যাদি পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন।অরুণকুমারের কবিতা রচনার শুরু বালক-বয়স থেকেই। প্রথম কবিতা প্রকাশিত হয় সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায় ১৯৩৯ সালে। নাম ‘যিশু খ্রিস্ট’। প্রথম কবিতার বই প্রকাশিত হয় ১৯৫২ সালে। নাম ‘দূরের আকাশ’। কবিতা রচনা ছাড়াও কবিতা-বিষয়ক প্রবন্ধ লিখেছেন। ‘তিরিশের দশক ও পরবর্তী’ নামে একটি কবিতা-বিষয়ক প্রবন্ধ-পুস্তকের রচয়িতা।মৃত্যু : ১৩ জানুয়ারি, ১৯৮০।

Showing 1 to 1 of 1 results