সকল বই

শান্তনু ঘোষ এর বই সূমহ

শান্তনু ঘোষ
শান্তনু ঘোষের লেখাপড়া কলকাতা ও দিল্লিতে। পেশায় প্রাণীবিজ্ঞানী, নেশা বনজঙ্গল। বিশেষ ভালবাসার প্রাণী হাতি। গবেষণার কাজে ঘুরে বেড়িয়েছেন দেশের নানান দুর্গম জঙ্গল, মৃত্যুর মুখোমুখি হয়েছেন বহুবার। রাতের পর রাত কাটিয়েছেন জংলি হাতিদের মাঝে, মাহুতদের তাঁবুতে। শোনপুরের পশুমেলায়। দীর্ঘ জঙ্গলজীবনে পশুপাখির নানান তথ্য সংগ্রহ করতে গিয়ে হয়েছে বিচিত্র অভিজ্ঞতা।ড. সালিম আলির স্নেহধন্য, ইয়ান-ডগলাস হ্যামিলটন ও লালজী বড়ুয়ার অত্যন্ত প্রিয় এই ছাত্র প্রাণীবিজ্ঞানের অসংখ্য মৌলিক গবেষণাপত্রের রচয়িতা। গবেষক হিসেবে দীর্ঘদিন জড়িত Zoological Survey of India-এর সঙ্গে। বাংলায় বিজ্ঞান লেখেন নিয়ম করে। নিয়মিত সম্পাদনা করেন জঙ্গল ও জংলি প্রাণীবিষয়ক একটি দ্বিমাসিক পত্রিকা। ‘কলকাতা দূরদর্শন’ ও ‘আকাশবাণী কলকাতা’র বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ও প্রোগ্রামার। এ ছাড়া আরও কিছু টিভি চ্যানেলের প্রাণীবিজ্ঞান-সংক্রান্ত বিশেষজ্ঞ। বন্যপ্রাণী ও হাতি বিষয়ে বহু কমিটির সদস্য।

Showing 1 to 1 of 1 results