সকল বই

দীপেশ চক্রবর্তী এর বই সূমহ

দীপেশ চক্রবর্তী

দীপেশ চক্রবর্তী-এর শৈশব কৈশোর ও যৌবন কেটেছে কলকাতায়। শিক্ষা অ্যান্ড্রুজ স্কুল, মিত্র ইনস্টিটিউশন (ভবানীপুর), প্রেসিডেন্সি কলেজ ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্ট পড়াকালেই স্থির করেন ইতিহাস পড়বেন। ইতিহাসে ডক্টরেট করেন ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। একদা মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দক্ষিণ এশিয়া বিভাগের লরেন্স এ. কিম্পটন ডিস্টিংগুইসড্‌ সার্ভিস প্রফেসর পদে কর্মরত। সাব-অলটার্ন স্টাডিজের প্রতিষ্ঠাতা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য। ‘ক্রিটিকাল ইনকোয়ারি’ পত্রিকার সহ-সম্পাদক ও ‘পোস্ট কলোনিয়াল স্টাডিজ’ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক। তাঁর ইংরেজি বই ও প্রবন্ধ সংকলন পৃথিবীর নানান দেশে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। আমেরিকান অ্যাকাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস ও অস্ট্রেলিয়ান অ্যাকাডেমি অফ দা হিউম্যানিটিসের নির্বাচিত ফেলো। ২০১০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডি. লিট ডিগ্রি দিয়ে সম্মানিত করেছেন।

Showing 1 to 1 of 1 results