সকল বই

নিখিল চন্দ্র মন্ডল এর বই সূমহ

নিখিল চন্দ্র মন্ডল

নিখিলচন্দ্র মণ্ডল-এর জন্ম ২৮ সেপ্টেম্বর ১৯৪৭ বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) খুলনার ডুমুরিয়া থানার অন্তর্গত বরুনা গ্রামে। বাবা কিরণচন্দ্র মণ্ডল এবং মা চারুবালা। শিক্ষা গ্রহণ করেছেন যশোরের মশিয়াহাটী উচ্চবিদ্যালয়ে। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে এম এসসি। ১৯৭৭-এ দিল্লিতে CSIR-এর ‘পাবলিকেশন অ্যান্ড ইনফরমেশন ডাইরেক্টরেট’-এ যোগদান, পাশাপাশি ‘ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি’-র (NPL, New Delhi) রেডিয়ো সায়েন্স ডিভিশনে গবেষণা এবং পশ্চিমবাংলার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি ডিগ্রি লাভ৷ বিজ্ঞান-লেখা ও বাংলা অনুবাদ তার শখ। অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি ইন্ডিয়ান জার্নাল অব রেডিয়ো অ্যান্ড স্পেস ফিজিক্স’-এর অনুবাদক হিসেবে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পরে ‘ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি’-তে এবং ‘ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি’-তে একাধিক প্রজেক্টে প্রায় বছর তিনেক কাজ করেন।

Showing 1 to 1 of 1 results