সকল বই

রেভ. লালবিহারী দে এর বই সূমহ

রেভ. লালবিহারী দে

লালবিহারী দে-র জন্ম ১৮ ডিসেম্বর ১৮২৪ বর্ধমানের সোনাপলাশি গ্রামের বৈষ্ণব সুবর্ণবণিক পরিবারে। অর্থকষ্ট ও লেখাপড়ার অদম্য আগ্রহে তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেন। রেভারেন্ড লালবিহারী লিখতেন মূলত ইংরেজিতে। পরবর্তীতে বাংলা পত্রিকা ‘অরুণোদয়’ সম্পাদনা এবং সেখানে ‘চন্দ্রমুখী’ নামে বাংলায় ধারাবাহিক রচনা। তাঁর নেতৃত্বে সম্পাদিত হত ‘ইন্ডিয়ান রিফর্মার’, ‘ফ্রাইডে রিভিউ’ এবং ‘বেঙ্গল ম্যাগাজিন’। নিয়মিত লিখতেন ‘ক্যালকাটা রিভিউ’ এবং ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকায়। বাংলা ও সংস্কৃত ভাষায়ও তাঁর গভীর পাণ্ডিত্য ছিল। ১৮৭২ সালে ইংরেজি ভাষায় প্রকাশিত হয় তাঁর বিখ্যাত উপন্যাস ‘বেঙ্গল পেজেন্ট লাইফ’। যা তত্কালীন বাংলার কৃষকদের জীবনযাপনের দলিল। ১৮৭৭ সালে পান কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ফেলোশিপ। প্রয়াণ ২৮ অক্টোবর ১৮৯২। 

Showing 1 to 2 of 2 results