সকল বই

সুধা মূর্তি এর বই সূমহ

সুধা মূর্তি

সুধা মূর্তির জন্ম ১৯ আগস্ট ১৯৫০, উত্তর কর্ণাটকের হাবেরি জেলায়। হুবলির বি ভি বি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি. ই(ইলেকট্রিক্যাল)-এ প্রথম স্থান অধিকার করেন, বাঙ্গালোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স থেকে কম্পিউটার সায়েন্সে এম. টেক(প্রথম স্থান)।সুধা মূর্তি বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষিকা। অর্থনৈতিক দিক থেকে ভারতের সবচেয়ে অনুন্নত মানুষের মধ্যে তিনি কাজ করছেন। তাঁর বহুবিস্তৃত কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন নানা পুরস্কার ও সম্মান। এর মধ্যে আছে ‘কম্পিউটার ওয়ার্ল্ড ২০০১’ পুরস্কার, ‘মিলেনিয়াম মহিলা শিরোমণি’ সম্মান, ‘সেবারত্ন’ পুরস্কার, গুলবর্গা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট প্রভৃতি। শিক্ষা, স্বাস্থ্য, শিল্পকলা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সুধা মূর্তির অবদান বিশেষ উল্লেখযোগ্য।ভ্রমণকাহিনি, উপন্যাস, ছোটগল্প ও প্রযুক্তিবিদ্যা-সংক্রান্ত একাধিক গ্রন্থের রচয়িতা সুধা মূর্তি ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন।

Showing 1 to 1 of 1 results