সকল বই

কিশলয় ঠাকুর এর বই সূমহ

কিশলয় ঠাকুর

জন্ম: ১৮ অগ্রহায়ণ ১৩৩৫(১৯২৮ খ্রিস্টাব্দ)। গৈলা, বরিশাল। বরিশালের বি.এম. কলেজ থেকে স্নাতক।কর্মজীবনের শুরুতে কিছুদিন প্রধান শিক্ষকতা। অতঃপর সাংবাদিকতায়। লোকসেবক-এর চিফ রিপোর্টার, আনন্দবাজার-এর সিনিয়র রিপোর্টার। আমৃত্যু যুক্ত ছিলেন দেশ পত্রিকার সম্পাদকীয় বিভাগে।লেখকজীবনের হাতেখড়ি কবিতা দিয়ে। পরবর্তীকালে সাংবাদিকতার পাশাপাশি প্রবন্ধ রচনা। বেশ কয়েকটি অনুবাদগ্রন্থ প্রকাশিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী ‘পথের কবি’ গ্রন্থের জন্য পেয়েছেন টেগোর সোসাইটির প্রাণতোষ ঘটক স্মৃতি-পুরস্কার।গ্রামবাংলার সঙ্গে নিবিড় পরিচয়। প্রথম উপন্যাস, লাবণি।প্রিয় পাঠ্য: রবীন্দ্রনাথ এবং সংস্কৃতসাহিত্য। শখ: পুরনো গানের রেকর্ড সংগ্রহ, বিশেষত রবীন্দ্রসঙ্গীতের।মৃত্যু: ৩০ আগস্ট ১৯৯৪।

Showing 1 to 2 of 2 results