সকল বই

অপরাজিতা মুখোপাধ্যায় এর বই সূমহ

অপরাজিতা মুখোপাধ্যায়

অপরাজিতা মুখোপাধ্যায় (জন্ম ১৯৪৭) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তেত্রিশ বছর (১৯৭৯–২০১১) অধ্যাপনা করেছেন। তার আগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা শেষ করার পর প্রথমে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট, কলকাতা এবং পরে সেন্টার ফর ইকনমিক স্টাডিজ়, প্রেসিডেন্সি কলেজ-এ গবেষণা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা থাকাকালীন কয়েকটি পর্যায়ে আইসিএসএসআর, ইউজিসি, সেন্টার ফর ইকনমিক রিসার্চ ইনস্টিটিউটস-এর আর্থিক আনুকূল্যে ভারতীয় কৃষি, পরিবেশ অর্থনীতি এবং পরবর্তীকালে প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাস ও উন্নয়নের অর্থনীতি বিষয়ে গবেষণায় যুক্ত হয়েছিলেন। দেশি-বিদেশি নানা পত্র-পত্রিকায় ইংরেজি ও বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে তাঁর গবেষণাপত্রগুলি। ইতিপূর্বে প্রকাশিত বই: ‘ইমপ্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিউশন ইন রুরাল কমিউনিটিস ইন ইন্ডিয়া’ (২০১২), ‘ডেভেলপমেন্ট ইকনমিকস: এ ক্রিটিকাল পার্স্পেকটিভ’ (২০১৬)।

Showing 1 to 1 of 1 results