সকল বই

রবিউল হোসেন এর বই সূমহ

রবিউল হোসেন

রবিউল হোসেনের জন্ম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা গ্রামে, ৫ জুন ১৯৭৭। পিতা সৈয়দ আহমদ ও মাতা আক্তার বানুর দ্বিতীয় পুত্র রবিউল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও এমএ ডিগ্রি এবং পিএইচ ডি উপাধি অর্জন করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনায় নিয়োজিত।
রবিউল হোসেন মূলত প্রাবন্ধিক ও গবেষক। বাঙালির সামাজিক ইতিহাস তাঁর আগ্রহের বিষয়। দেশ-বিদেশের নানা গবেষণাধর্মী পত্র-পত্রিকায় এবং সংবাদ-সাময়িকপত্রে প্রকাশিত তাঁর লেখা ইতোমধ্যে পাঠক মহলে আদৃত হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে সমকাল পত্রিকার সাহিত্যিক ও সাংস্কৃতিক ভূমিকা (২০১৩), আরণ্যক ও অন্যান্য প্রবন্ধ (২০১৪), আবদুল হক : বুদ্ধির মুক্তির উত্তরাধিকার (২০১৫), সমকাল পত্রিকার সামাজিক ভূমিকা (২০১৫), সেরা বঙ্গীয় মুসলমান-সাহিত্য-পত্রিকা (সংকলন; ২০১৯), বঙ্গীয় মুসলমান সাহিত্য-সমিতি : সাহিত্যকর্ম ও সমাজচিন্তা (২০২০) উল্লেখযোগ্য। 
ড. রবিউল সাহিত্য-চর্চা ও গবেষণার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন নানা পুরস্কার ও সম্মাননা। সমকাল পত্রিকার সাহিত্যিক ও সাংস্কৃতিক ভূমিকা শীর্ষক গ্রন্থের জন্য তিনি পেয়েছেন (কালি ও কলম-এইচএসবিসি ব্যাংক) ‘তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৩’ এবং ‘মহাকবি মধুসূদন পদক ২০১৫’। এছাড়া ‘সমাজ, সাহিত্য ও সংস্কৃতি গবেষণায়’ বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ‘চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সম্মাননাÑ ২০১৭’।

Showing 1 to 2 of 2 results