সকল বই

বিবি রায় এর বই সূমহ

বিবি রায়

বিবি রায় কলকাতার বিশিষ্ট অন্দরমহল বিশেষজ্ঞ। গৃহসজ্জাকে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে তিনি দীর্ঘদিন শিল্পকলা চর্চা করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রীমতী রায় শিল্পকলার প্রশিক্ষণ নিয়েছেন দিল্লির সারদা উকিল স্কুল অফ আর্ট-এ, এবং শিল্পী শৈলজ মুখোপাধ্যায় ও সত্যেন বিশীর কছে। গৃহসজ্জা বিশেষজ্ঞের ভূমিকায় শ্রীমতী রায় এয়ার ইন্ডিয়া, লারসেন অ্যান্ড টুব্রো, ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম প্রভৃতি বিভিন্ন বাণিজ্যিক সংস্থার জন্য কাজ করেছেন। এ ছাড়াও ওঁর আরেকটি পরিচিতি আছে চলচ্চিত্র জগতে, সাজসজ্জা এবং সেট ডিজাইনার হিসেবে। যেসব চলচ্চিত্রে উনি কাজ করেছেন, তার ভেতর বিশেষভাবে উল্লেখযোগ্য অপর্ণা সেন-এর ‘পরমা’। বিবি রায়ের শিল্পনিপুণতা স্বীকৃতি পেয়েছে বহু জাতীয় পুরস্কারের মাধ্যমে, যার মধ্যে ১৯৬৭-এর ললিত কলা আকাদেমি ও ১৯৮৭-এর ইন্দিরা গান্ধী পুরস্কার অন্যতম। বর্তমানে শ্রীমতী রায় ‘সানন্দা’ পত্রিকার শিল্প-উপদেষ্টা। 

Showing 1 to 1 of 1 results