সকল বই

ঝরনা গোরলে এর বই সূমহ

ঝরনা গোরলে

ঝরনা গোরলে প্রেসিডেন্সি কলেজ আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। পিএইচডি করেছেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে অধ্যাপনা আসানসোল গার্লস কলেজ আর লখনউ বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৭ সালে বিবিসি বাংলা বিভাগে প্রযোজিকা হিসেবে যোগ দেন। পরে বিবিসি রেডিয়ো লেস্টার, বিবিসি ইংলিশ বাই রেডিয়ো অ্যান্ড টেলিভিশন ও ল্যামবেথ এডুকেশনেও কাজ করেছেন। তার গবেষণামূলক গ্রন্থ ‘Florence Nightingale and the Health of the Raj’ আর ‘Piety,Profession and Sisterhood’ বিদগ্ধমহলে বিশেষ সমাদৃত হয়েছে। এ ছাড়া ১৯৫০-৬০-এর দশকে তার লেখা বহু গল্প ও প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। ‘অস্থায়ী’ নামে সাহিত্য পত্রিকার সম্পাদনা করেছেন কিছুদিন। ছোটদের জন্য লেখা বই ‘তারার নাম সূর্য’ এবং তার সম্পাদিত পারিবারিক গ্রন্থ ‘টালীগঞ্জের বাড়ী’ পাঠকদের মনোযোগ আকর্ষণ করেছে।ঝরনা গোরলে লন্ডন প্রবাসী। গবেষণা ও লেখা তার পেশা হলেও নেশা দেশ বেড়ানো ও ছবি আঁকা। 

Showing 1 to 1 of 1 results