সকল বই

অম্লান দত্ত এর বই সূমহ

অম্লান দত্ত

অম্লান দত্ত-র জন্ম কুমিল্লায়, ১৯২৪ সালে। বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র। ১৯৪৭ সালে অধ্যাপনার কাজে নিযুক্ত হন। গান্ধী বিদ্যা সংস্থানের পরিচালনা করেছেন ১৯৭৮-৭৯ সালে। উপাচার্য ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এবং বিশ্বভারতীতে। আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন ও পড়িয়েছেন। গান্ধী সম্বন্ধে বলেছেন অস্ট্রেলিয়ায়, রবীন্দ্রনাথ বিষয়ে চিন দেশে। আর্থিক উন্নয়ন এবং শিক্ষার সমস্যা নিয়ে বলেছেন দেশে-বিদেশের নানান জায়গায়। যেমন, জাপানে, ডেনমার্কে, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে। আবু সয়ীদ আইয়ুবের সঙ্গে যুগ্ম সম্পাদক ছিলেন Quest পত্রিকার। ভারতের প্রতিনিধিত্ব করেছেন রাষ্ট্রসংঘের সমাজ উন্নয়ন বিষয়ক কমিশনে ১৯৭৯ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে কমলা বক্তৃতামালা প্রদান করেন ১৯৮২ সালে। ১৯৫৩ সালে প্রকাশিত হয় প্রথম বই : ‘For Democracy’। পরবর্তীকালে বাংলা ও ইংরেজীতে বহু উল্লেখযোগ্য গ্রন্থ।

Showing 1 to 3 of 3 results