সকল বই

পূর্ণিমা ঠাকুর এর বই সূমহ

পূর্ণিমা ঠাকুর

পূর্ণিমা ঠাকুর-এর জন্ম ১১ আগস্ট, ১৯০৮ খ্রীষ্টাব্দ। পিতা—প্রমথ চৌধুরীর ভ্রাতা ডাঃ সুহৃৎনাথ চৌধুরী। মাতা—মহর্ষি দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ পৌত্র দ্বিপেন্দ্রনাথের কন্যা নলিনী দেবী। ১৯২৯ সালে বি. এ. পাশ করেন। রবীন্দ্রনাথের আহ্বানে ১৯৩১ সালে শান্তিনিকেতনে কিছুকাল শিক্ষকতার কাজ করেন। ১৯৩৩-এ বিবাহ, সত্যেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র, সুরেন্দ্রনাথের পুত্র, সুবীরেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। ১৯৪৬ সাল থেকেই স্থায়ীভাবে শান্তিনিকেতনবাসিনী। ১৯৫৩ সালে, স্বামীর মৃত্যুর পর, বিশ্বভারতীর পাঠভবনের শিক্ষয়িত্রী। ১৯৬৮-তে অবসর। ঠাকুরবাড়ির বহু অভিনয়ের ও গানের অনুষ্ঠানে বিশিষ্ট ভূমিকায় অবতীর্ণা। দুই পুত্র, দুই কন্যা। ঘনিষ্ঠ মহলে ‘বুবুদি’ নামেই সমধিক পরিচিতা। প্রমথ চৌধুরীর মৃত্যুর পর ইন্দিরা দেবী চৌধুরানীর শেষ জীবন কেটেছে পূর্ণিমা দেবীর সান্নিধ্যে।
 

Showing 1 to 1 of 1 results