সকল বই

সুব্রত সেন মজুমদার এর বই সূমহ

সুব্রত সেন মজুমদার

সুব্রত সেন মজুমদার-এর জন্ম ১৯ অক্টোবর ১৯৪৪ অধুনা বাংলাদেশের ময়মনসিংহ শহরে। আশ্রম বালকরূপে আশৈশব শান্তিনিকেতনে আশ্রম প্রকৃতির কোলে বেড়ে ওঠা। পাঠভবন, শিক্ষাভবন, বিদ্যাভবন, বিনয়ভবন প্রভৃতি ভবনে বিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষালাভ। বিদ্যালয়জীবন থেকে সাহিত্যসভা, উৎসব-অনুষ্ঠান, নাটক, খেলাধুলা এবং বহু গুণীজনের সান্নিধ্যে আশ্রমজীবন সম্পৃক্ত ও ঋদ্ধ। দীর্ঘ আট বছর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে হাটসেরান্দি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার পর ১৯৭৫ সালে শান্তিনিকেতন পাঠভবনের শিশুবিভাগে গৃহাধ্যক্ষরূপে কাজে যোগদান। ১৯৮৭ সালে আশ্রম বিদ্যালয়ে শিক্ষকতার কাজে নিযুক্ত এবং ১৯৯৫ সাল থেকে জুন ২০০৪ পর্যন্ত উপাধ্যক্ষের দায়িত্ব পালন ও অবসর গ্রহণ। পরে বিশ্বভারতীর অনুমোদনক্রমে শিক্ষকতার কাজে পুনর্নিয়োগ এবং সম্পূর্ণ অবসর জুন ২০০৯। কর্মজীবনে শান্তিনিকেতন কর্মিমণ্ডলীর যুগ্ম-সম্পাদকরূপে বিশ্বভারতীর উৎসব-অনুষ্ঠান ও বিশ্বভারতী আলাম্‌নি অ্যাসোসিয়েশনের সম্পাদকের দায়িত্ব পালন। বর্তমানে শান্তিনিকেতন আশ্রমিক সংঘের সম্পাদক। রবীন্দ্রানুরাগী প্রবীণ আশ্রমিকের স্থায়ী বাস অবনপল্লী, শান্তিনিকেতন।

Showing 1 to 1 of 1 results