সকল বই

গঙ্গাপদ বসু এর বই সূমহ

গঙ্গাপদ বসু

গঙ্গাপদ বসু-র জন্ম ১২ মার্চ ১৯১০ (২৮ ফাল্গুন ১৩১৬) যশোহর জেলার খাসিয়াল গ্রামে। পিতৃদেব নকুলচন্দ্র বসু, মাতৃদেবী সরলাবালা বসু। উত্তর কলকাতার কুমার রাধাপ্রসাদ ইনস্টিটিউশনে নবম শ্রেণি পর্যন্ত পড়াশুনো করেন। এরপর নড়াইল হাইস্কুলে পাঠরত অবস্থায় বিপ্লবী রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদান। এম এ পাশ করেন কলকাতায়। দৈনিক বসুমতী, আনন্দবাজার-সহ কয়েকটি পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেন প্রথম জীবনে। পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয়ই ছিল তাঁর পেশা। নবনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ। বিশিষ্ট নাট্যদল বহুরূপী-র প্রতিষ্ঠাতা-সদস্য। নবান্ন, রক্তকরবী, ডাকঘর-এর মতো কালজয়ী সব নাট্য-প্রযোজনার গুরুত্বপূর্ণ অভিনেতা। নাটক রচনাতেও সিদ্ধহস্ত ছিলেন। নাটকে নিবেদিত প্রতিভাধর এই মানুষটির দেহাবসান হয় ২২ মে ১৯৭১ (৭ জ্যৈষ্ঠ ১৩৭৮)।

Showing 1 to 1 of 1 results