সকল বই

য়ান পার্মেন্তীর এর বই সূমহ

য়ান পার্মেন্তীর

য়ান পার্মেন্তীর সহকারী অধ্যাপক হিসেবে ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের আধুনিক ইতিহাস বিভাগের সঙ্গে যুক্ত। তাঁর গবেষণার বিষয় ষোলো থেকে আঠারো শতকের মধ্যে ইউরোপের সামুদ্রিক ইতিহাস। তিনি ১৭-১৮ শতকে এশিয়ার জলপথে বেলজিয়াম এবং ডেনমার্কের ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কার্যকলাপের ওপর কয়েকটি প্রবন্ধ প্রকাশ করেছেন। এছাড়া ওস্টেন্ড থেকে ব্যক্তিগত ব্যবসা এবং জেল্যান্ডের গায়ানা-বাণিজ্য (১৭২০-১৭৪০) নিয়েও তিনি লিখেছেন। ১৯৯৪ সালে ওলন্দাজ ভাষায় বাটাভিয়া, ম্যানিলা এবং জাপানের পটভূমিতে লেখা তাঁর 'The adventure of a VOC soldier', 1699-1705' প্রকাশিত হয়েছে। ১৮ শতকে ক্যান্টনের সঙ্গে বেলজিয়ামের চায়ের ব্যবসা এবং স্পিৎসবের্গ ও ডেভিস প্রণালীতে ওস্টেন্ডের তিমি বাণিজ্যের ওপর দুটি বই লিখেছেন। এছাড়া পার্মেন্তীর ব্রুঘের সংস্থা Maritime Archaelogy- র সভাপতি এবং আমস্তারদামের Linschoten Society- র পরিচালকমণ্ডলীর সদস্য।

Showing 1 to 1 of 1 results