সকল বই

সুচন্দ্রা ভট্টাচার্য এর বই সূমহ

সুচন্দ্রা ভট্টাচার্য

সুচন্দ্রা ভট্টাচার্য-র জন্ম জুন ১৯৭৪ কোচবিহারে। উত্তরবঙ্গেই পড়াশোনা এবং সংগীতচর্চা। নিজের শহর কোচবিহার সহ উত্তরবঙ্গ এবং নিম্ন-আসামের ভূমিকন্যাদের ব্রতকথা নিয়ে সন্ধান ও চর্চায় আগ্রহী। রাজবংশী ব্রতের মঞ্চায়নের জন্য ২০১০ সালে পেয়েছেন যোগিন রায় স্মারক সম্মান এবং নারীর লোকাচারভিত্তিক ছোটগল্পের জন্য ছোটগল্প প্রসার ভারতীর সেরা গল্পকারের সম্মান। ব্রতের মঞ্চায়নের জন্য ২০১১ সালে পেয়েছেন কবিরত্ন শ্যামাপদ বর্মণ স্মারক সম্মান এবং ‘ষাইটোরী মাও’ গ্রন্থের জন্য শঙ্করদেব কলাক্ষেত্র (অসম) থেকে লোকসংস্কৃতি গবেষণা সম্মান। ব্রত এবং ব্রতকথা সম্পর্কিত তাঁর অন্যান্য গ্রন্থ: রাজনগরের ব্রতপদাবলী, ষাইটোরী মাও, ষষ্ঠীব্রতের কথা এবং রাজবংশী ব্রতকথা। দেশ, উনিশ-কুড়ি, সানন্দা এবং উত্তরবঙ্গ সংবাদ সহ অনেক পত্রিকায় লিখেছেন ছোটগল্প। অসম সাহিত্যসভার আজীবন সভ্য এবং সক্রিয় কর্মী।

Showing 1 to 2 of 2 results