সকল বই

সুকান্ত চৌধুরী এর বই সূমহ

সুকান্ত চৌধুরী

সুকান্ত চৌধুরী ইংরেজির অধ্যাপক ছিলেন, প্রথমে প্রেসিডেন্সি কলেজে ও তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রেনেসাঁস যুগের সাহিত্য ও চিন্তাধারা, এবং পাঠতত্ত্ব ও অনুবাদতত্ত্ব নিয়ে তাঁর অনেকগুলি গবেষণাগ্রন্থ ও সম্পাদিত গ্রন্থ আছে। ভারতে বৈদ্যুতিন মাধ্যমে মানবিকবিদ্যা চর্চার তিনি অন্যতম সূচনাকারী, এবং রবীন্দ্ররচনার বৈদ্যুতিন আকর ‘বিচিত্রা’র প্রধান নির্দেশক। সম্পাদনা করেছেন ‘Cambridge Companion to Rabindranath Tagore’ এবং শেকসপিয়রের ‘A Midsummer Night’s Dream’-এর আর্ডেন সংস্করণ; দান্তের কাব্যের বাংলায় ভাষ্য রচনা করেছেন।

রবীন্দ্রনাথ, জীবনানন্দ, পরশুরাম ও সুকুমার রায় সহ অনেক বাংলা লেখকের তিনি ইংরেজি অনুবাদ করেছেন; বাংলায় অনুবাদ করেছেন ইংরেজি থেকে এডওয়ার্ড লিয়র এবং ইতালীয় থেকে লিওনার্দো দা ভিঞ্চির রচনা। নগরবিদ্যা নিয়েও তাঁর কাজ আছে, সম্পাদনা করেছেন ‘Calcutta: The Living City’ নামে বৃহৎ কোষগ্রন্থ। বাংলা ও ইংরেজি সংবাদমাধ্যমে তিনি সমাজ ও সাহিত্য বিষয়ে নিয়মিত প্রতিবেদক।

Showing 1 to 1 of 1 results