সকল বই

সুদীপ্তা সেনগুপ্ত এর বই সূমহ

সুদীপ্তা সেনগুপ্ত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী সুদীপ্তা সেনগুপ্ত-র বিষয় ভূতত্ত্ব। বি. এস. সি ও এম. এস.সি—উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণীতে প্রথম। ছেলেবেলা অংশত কেটেছে নেপালে, পিতার কর্মস্থলে। প্রকৃতির সৌন্দর্য ও পর্বত সম্পর্কে উৎসাহ-অনুরাগের সূচনা তখন থেকেই। যাদবপুরে পড়তে-পড়তেই পর্বতারোহণ বিদ্যায় পারদর্শিতা। দার্জিলিঙের হিমালয়ান মাউন্টেনীয়ারিং ইনস্টিট্যুট থেকে বেসিক ও অ্যাডভ্যানস্‌ ট্রেনিং নেন। উত্তরকাশীর নেহরু ইনস্টিট্যুট অফ মাউন্টেনীয়ারিং থেকেও নেন অ্যাডভান্স ট্রেনিং। রন্টি-অভিযান ও ললনা-অভিযানের অন্যতম সদস্যা ছিলেন তিনি। শেষোক্ত অভিযানের দলনেত্রী ও এক সদস্যা মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। অবশিষ্টদের নিয়ে নিরাপদে প্রত্যাবর্তন করেন সহনেত্রী সুদীপ্তা। অভিযানই তাঁর কৃতিত্বময় জীবনের একমাত্র কীর্তিপালক নয়। ভূতত্ত্ব বিষয়ে (স্ট্রাকচারাল জিওলজি) তাঁর বহু রচনা আন্তর্জাতিক পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। কর্মজীবনের শুরু ১৯৬৯-এ। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ভূতত্ত্ববিদ-রূপে। ১৯৭২ সালে ডক্টরেট। পরের বছরই ইংল্যান্ডে চলে যান ওভারসীজ ফেলোশিপ নিয়ে। ১৯৭৩-৭৬ লন্ডনের ইম্পিরিয়াল কলেজে পোস্ট ডক্টরেট রিসার্চ। এরপর সুইডেনের উপসালা ইউনিভার্সিটিতে দু-বছরের গবেষণা। ১৯৮৩ সালে প্রথম বাঙালী মহিলা বিজ্ঞানীরূপে অংশ নেবার আমন্ত্রণ পান ভারতের তৃতীয় আন্টার্কটিকা-অভিযানে। ফিরে এসে অধ্যাপিকা হিসেবে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

Showing 1 to 1 of 1 results