সকল বই

জে ডি বার্নাল এর বই সূমহ

জে ডি বার্নাল

জন ডেসমন্ড বার্নাল-এর জন্ম ১৯০১।আয়ার্ল্যান্ডের নিনেগ-এ।শিক্ষা: পদার্থবিদ্যা (ক্রিস্ট্যালোগ্রাফি), ইম্যানুয়েল কলেজ, কেমব্রিজ। বহু বিষয়ে অগাধ জ্ঞানের জন্য ‘সেজ’ ডাকনামে সর্বপরিচিত।কর্মজীবন: ১৯৩৩ সালে পেপ্‌সিন-এর কেলাস-চিত্র গ্রহণ তার স্মরণীয় কাজ। টোব্যাকো মোজেক ভাইরাসের গঠন নিয়ে তার গবেষণাও বহু-সমাদৃত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চিফ অব কম্বাইন্ড অপারেশনস-এর বৈজ্ঞানিক উপদেষ্টারূপে নর্মান্ডি উপকূলে মিত্রশক্তির ঐতিহাসিক অবতরণের সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলন ও শান্তি আন্দোলনের প্রবক্তা। ওয়ার্ল্ড কাউন্সিল অব পিস-এর সভাপতি (১৯৫৮-৬৫)। বিজ্ঞানের ইতিহাস-চর্চার ‘এক্সটার্নালিস্ট’ ঘরানার অন্যতম প্রতিভূ।বহু পুরস্কারে সম্মানিত-ফেলো অব দি রয়্যাল সোসাইটি, ১৯৩৭; রয়্যাল মেডেল, ১৯৪০; মেডেল অব ফ্রিডম উইথ পাম্‌স (আমেরিকা, ১৯৫৩); লেনিন শান্তি পুরস্কার, ১৯৫৩; গ্রোশিয়াস মেডেল, ১৯৫৯।প্রয়াণ: ১৯৭১।

Showing 1 to 1 of 1 results