সকল বই

হরিআনন্দ বাড়রী এর বই সূমহ

হরিআনন্দ বাড়রী

হরিআনন্দ বাড়রীর জন্ম এপ্রিল ১৯২৯। বাংলাদেশের বিক্রমপুরের এক প্রত্যন্ত গ্রামে। উচ্চশিক্ষার জন্য ১৯৪৫-এ কলকাতা আসেন। প্রেসিডেন্সি কলেজের কৃতী ছাত্র।১৯৫২ সালে কিছুদিন কলকাতার একটি কলেজে অর্থনীতির অধ্যাপক ছিলেন। এরপর স্বল্পকাল চাকরি করেছেন তখনকার বিখ্যাত ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য়।ভারতীয় পুলিশ সার্ভিসে যোগ দেন ১৯৫৩ সালে। ইন্দিরা গাঁধীর হত্যাকাণ্ডের পর শ্রীবাড়রীকে ইনটেলিজেন্স ব্যুরো অফ ইন্ডিয়ার সর্বাধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়। গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পদের গুরুদায়িত্ব বহন করার পর তিনি পুলিশ সার্ভিস থেকে অবসর গ্রহণ করেন। এরপর ১৯৮৮ থেকে ১৯৯০ পর্যন্ত হরিয়ানার রাজ্যপাল পদে বৃত হন। কিছুদিন তাকে হিমাচলপ্রদেশের রাজ্যপালের দায়িত্বও পালন করতে হয়েছিল।তাঁর ইংরেজিতে লেখা আত্মকথা ইন সান অ্যান্ড শাওয়ার গ্রন্থটির অনুবাদ ‘আমার বিক্রমপুর’।

Showing 1 to 1 of 1 results