সকল বই

শরৎকুমার মুখোপাধ্যায় এর বই সূমহ

শরৎকুমার মুখোপাধ্যায়

শরৎকুমার মুখোপাধ্যায়-এর জন্ম ১৫ আগস্ট, ১৯৩১। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর শংসাপত্র পেয়েছেন ইউ. কে. থেকে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন ১৯৮৩ সাল পর্যন্ত। এখন পুরোপুরি সাহিত্য রচনায় নিমগ্ন। শরৎকুমারের প্রথম গল্প ও কবিতা প্রকাশিত হয়েছিল কুড়ি বছর বয়সে। প্রবাদপ্রতিম ‘কৃত্তিবাস’ পত্রিকার সঙ্গে শুরু থেকে যুক্ত ছিলেন। এ যাবৎ প্রকাশিত গ্রন্থ প্রায় তিরিশটি। কবিতা, গল্প, উপন্যাস, অনুবাদ, প্রবন্ধ, ভ্রমণকাহিনী প্রভৃতি সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আধুনিক বাংলা সাহিত্যের এই সম্মানিত স্রষ্টা দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথিরূপে আমন্ত্রিত হয়েছেন একাধিকবার। কথা পুরস্কারে (১৯৯১) ভূষিত শরৎকুমার মুখোপাধ্যায় বিশ্বসভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহী ও অনুসন্ধিৎসু। ‘ঘুমের বড়ির মতো চাঁদ’ কাব্যগ্রন্থের জন্য ২০০৯-এ সাহিত্য অকাদেমি সম্মানে ভূষিত।

Showing 1 to 1 of 1 results